Tuesday, February 24, 2026

জলের অপচয় রুখতে কড়া পদক্ষেপ, বিধানসভায় আইন প্রণয়নের ভাবনা রাজ্যের

Date:

Share post:

জলের অপচয় রুখতে এবার কঠোর আইন প্রণয়ন করবে রাজ্য সরকার। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানান জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। একইসঙ্গে, জনপ্রতিনিধিদের অনুরোধ করেন, তাঁরা যেন তাঁদের এলাকার সাধারণ মানুষকে জলের অপচয় বন্ধ করতে আবেদন করেন। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে পুলক রায় বলেন, “জলের অপচয় বন্ধ করতে বিধানসভায় আমরা বিল এনে আইন প্রণয়ন করাব।” পাশাপাশি এদিন বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জানান, ২০২৫-এর মধ্যে সারা বাংলায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে।

প্রসঙ্গত, জলের অপচয় বন্ধ করে এর আগে কলকাতা পুরসভার তরফ থেকে জলের মিটাপ বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছিল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ঋণের কোটি টাকায় জলের চাপ পরিমাপের জন্য এবং অপব্যয় রুখতে বসানো হয়েছিল এই মিটার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ওয়াটার লস ম্যানেজমেন্ট। ১০৭, ১০৮, ১০১ ও ১১০ নম্বর ওয়ার্ডে পাইলট প্রজেক্ট হিসাবে ১০ হাজারের বেশি বাড়িতে এই মিটার বসানো হয়েছিল।

বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির অভিযোগ খারিজ করে মন্ত্রীর দাবি, বাড়িতে বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজ তৃণমূলের লোকেরা করেন না, ইঞ্জিনিয়াররা করেন। মন্ত্রী জানান, সুনির্দিষ্টভাবে বাড়ি গুলোর নাম জানালে ২৪ ঘন্টার মধ্যে তাঁর বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে।এদিকে, এই রাজ্যের ৮টি জেলার ৮৩টি ব্লক আর্সেনিক দূষণের জন্য চিহ্নিত করা হয়েছে সেইসঙ্গে ৭ জেলার ৪৩ টি ব্লককে ফ্লোরাইড প্রবণ হিসাবে চিহ্নিত বলে জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী । সে কারণেই ভূগর্ভস্থ জল তোলার ব্যাপারে নলকূপ বসানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের এক অতিরিক্ত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, জাপানী ব্যাংকের সাহায্যে খরা প্রবণ পুরুলিয়া জেলার পাঁচটি ব্লকে পানীয় জলের সমস্যা সমাধানে কাজ চলছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় জল প্রকল্পের কাজ চলছে এই চারটি জেলায় – বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা এবং উত্তর চব্বিশ পরগণা জেলাতে। পানীয় জল সরবরাহের পাশাপাশি প্রতি মুহুর্তেই জলের নমুনা পরীক্ষা করা হয়ে থাকে রাজ্য জুড়ে। এ জন্য মোট ২১৭ টি ল্যাবরেটরি রয়েছে।

আরও পড়ুন- অবিকল যেন মহম্মদ রফি! কিংবদন্তির প্রয়াণ দিবসে ট্রেনে গান গেয়ে শ্রদ্ধা ভক্ত পরমেশ্বর টুডুর

 

spot_img

Related articles

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...

জুতো দেখিয়ে ‘চোর’ স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

নির্বাচন কমিশনের(Election commission) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় (sir protest ) রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। ভোটার থেকে বিএলও- তালিকায় আছেন...

মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান...