Wednesday, June 24, 2026

স্নাতক ভর্তির নথি যাচাইয়ে শিক্ষার্থীর উপস্থিতি বাধ্যতামূলক, জানাল উচ্চশিক্ষা দফতর

Date:

Share post:

কেন্দ্রীয় পোর্টালের (Central Portal)মাধ্যমে রাজ্যের কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ায় এবার বড় নির্দেশ দিল উচ্চশিক্ষা দফতর (Higher Education Department)। ইতিমধ্যেই প্রথম দফায় ৪ লক্ষেরও বেশি পড়ুয়া ভর্তি হয়েছেন। এবার পালা নথি যাচাইয়ের। আর সেখানেই পড়ুয়াদের সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করল দফতর। ৩১ জুলাই থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠানভিত্তিক নথি যাচাই প্রক্রিয়া, চলবে ৬ আগস্ট পর্যন্ত। এই প্রক্রিয়ায় কোনও শিক্ষার্থী উপস্থিত না থাকলে তাঁর ভর্তি বাতিল হয়ে যাবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, যেসব পড়ুয়া নির্ধারিত সময়সীমার মধ্যে কলেজে নথি যাচাইয়ে অংশগ্রহণ করেননি তাঁদের ভর্তি কলেজের তরফে বাতিল করা হবে। এবং সেই ক্যান্সেলেশন সার্টিফিকেট পৌঁছে যাবে সংশ্লিষ্ট পড়ুয়ার কাছে। ভর্তির জন্য জমা দেওয়া ফি নিয়ে পড়ুয়াদের চিন্তার কোনও কারণ নেই। ভর্তি প্রক্রিয়া শেষে ফি ফেরত পাওয়া নিয়ে কোনও সমস্যার সম্মুখীন হলে, সেই সার্টিফিকেট সংশ্লিষ্ট পড়ুয়াকে জমা করতে হবে। নথি যাচাইয়ের সূচি কী এবং কোন কোন নথি নিয়ে পড়ুয়াকে আসতে হবে, তা কলেজগুলির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...