Saturday, April 4, 2026

অগাস্টের প্রথম দিনেই দেশের ৩০০ ব্যাঙ্কে সাইবার হানা! চূড়ান্ত হয়রানি গ্ৰাহকদের

Date:

Share post:

অগাস্টের (August) প্রথম দিনেই সাইবার হানা (Cyber Attack)! যার জেরে বৃহস্পতিবার সকালে কার্যত ধসে পড়ল ভারতীয় ব্যাঙ্ক পরিষেবা (Banking Service)। সূত্রের খবর, দেশের ৩০০টি ছোট ব্যাঙ্কে ‘ব়্যানসমওয়্যার’ হানা দেওয়ার কারণেই এমন ঘটনা। তবে মাসের প্রথম দিনে এমন বিপর্যয়ে টাকা লেনদেন পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হয়েছে। ৩০০ ব্যাঙ্কের পরিষেবা কখন ঠিক হয়, সেদিকেই নজর সকলের।

আরবিআই সূত্রে খবর, ব্যাঙ্কগুলিতে লেনদেন সংক্রান্ত ডিজিটাল পরিষেবার বিষয়টি যে সংস্থা দেখাশোনা করে, সেই সি-এজ টেকনোলজির ওয়েবসাইটে হানা দিয়েছে র‌্যানসমওয়্যার। ইতিমধ্যে এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তবে আচমকা এমন বিপর্যয়ে সমস্যায় গ্ৰাহকরা। ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে লাভের লাভ কিছুই হয়নি। চূড়ান্ত হয়রানি হয়েছে তাঁদের‌।


তবে এটি একধরনের ডিজিটাল অপহরণ বলেই মত বিশেষজ্ঞদের। তাঁরা জানিয়েছেন, র‌্যানসমওয়্যার এমনই এক ধরনের ম্যালওয়্যার, যা গ্রাহকের কম্পিউটারে প্রবেশ করে সবকিছুর অ্যাকসেস পেয়ে যায় এবং সমস্ত ফাইল এনক্রিপ্ট করে। এরপর তথ্য এবং অ্যাকসেস ফেরানোর জন্য মুক্তিপণ দাবি করে। সূত্রের খবর, বুধবার রাতে সাইবার হামলার শিকার হয় সি-এজ টেকনোলজি। ফলে দেশজুড়ে প্রায় ৩০০ ছোট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এটিএম থেকে টাকা তুলতে পারছেন না মানুষরা বলে অভিযোগ। একই সঙ্গে ইউপিআই থেকে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রেও সমস্যা রয়েছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...