Wednesday, June 24, 2026

বৃষ্টির জলে বেহাল ২০ হাজার কোটি টাকায় নবনির্মিত মোদির সাধের সংসদ ভবনের লবি

Date:

Share post:

অযোধ্যায় রামমন্দিরের মতোই বেহাল দশা নবনির্মিত সংসদ ভবনেরও (Central Vista)। রামমন্দিরের গর্ভগৃহে চুঁইয়েপড়ছে বৃষ্টির জল। এবার সেই একই হাল নব নির্মিত সংসদেও। বর্ষার এই মরশুমে সেন্ট্রাল ভিস্তা হলের ছাদ চুইয়ে ঝরঝরিয়ে লবিতে পড়ছে বৃষ্টির জল। তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

শুধু তাই নয়, তিনি বিষয়টি সংসদের অধিবেশনে তুলবেন বলেও জানিয়েছেন। মনিকন ঠাকুর লিখেছেন, বাইকে পেপার লিক, ভেতরে ওয়াটার লিক। একবছর হল সংসদভবন তৈরি হয়েছে তার মধ্যেই জল চুইয়ে পড়ছে। খুব দ্রুত এর ব্যবস্থা নেওয়া দরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের নতুন সংসদভাবন (Central Vista)-সহ সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের জন্য খরচ ধরা হয়েছে ২০,০০০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে নতুন সংসদভাবন, সাংসদদের জন্য চেম্বার, সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ, ১০ সেক্রেটারিয়েট বিল্ডিং, সেন্ট্রাল কন্ফারেন্স সেন্টার-সহ আরও অনেককিছুই রয়েছে। ওইসব প্রজেক্ট ২০২৬ সালে শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু না হয় হবে। তবে তার আগেই হাল খারাপ নতুন সংসদ ভবনের।

আরও পড়ুন: অগাস্টের প্রথম দিনেই দেশের ৩০০ ব্যাঙ্কে সাইবার হানা! চূড়ান্ত হয়রানি গ্ৰাহকদের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...