Wednesday, June 24, 2026

রাতভর বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! পরিস্থিতি সামলাতে তৎপর আপ সরকার

Date:

Share post:

রাতভর টানা বৃষ্টিতে (Heavy Rain) জলমগ্ন দিল্লি (Delhi)! সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে, অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন রাজপথ থেকে শুরু করে অলিগলি। সেই জলের তোড়েই নর্দমায় ভেসে মৃত্যু হয়েছে মা ও তাঁর ৩ বছরের ছেলের। পাশাপাশি দুর্যোগের কারণে ইতিমধ্যে দিল্লি লাগোয়া গুরুগ্রামে চার জন এবং গ্রেটার নয়ডায় দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর।

 

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় গাজিপুরে প্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছিলেন ২২ বছরের তরুণী এবং তাঁর তিন বছরের শিশুপুত্র। কিন্তু একটি নির্মীয়মাণ নর্দমায় পড়ে গিয়ে জলে ভেসে যান তাঁরা। পরে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, নির্মীয়মাণ নর্দমাটির গভীরতা ছিল ১৫ ফুট। চওড়ায় ছিল ৬ ফুট। এছাড়াও, পুলিশ সূত্রে খবর দিল্লির বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির কারণে আহত হয়েছেন বহু মানুষ। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ১৪ বছরে মাত্র ২৪ ঘণ্টায় এত বৃষ্টি দিল্লিতে কখনও হয়নি। বৃহস্পতিবারও সারা দিন রাজধানীতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার অবধি দিল্লিতে বৃষ্টি চলতে পারে।

তবে ভারী বৃষ্টি এবং রাজধানীর নানা জায়গায় জল জমার কারণে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সতর্ক অরবিন্দ কেজরিওয়াল প্রশাসন। ইতিমধ্যে জল নামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বৃষ্টি লাগাতার চলতে থাকলে জল সামলানোই বড় চ্যালেঞ্জ আম আদমি পার্টির কাছে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...