Wednesday, June 24, 2026

বিধ্বস্ত ওয়েনাড়ে ২ সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভূমিধসে মৃত্যু মিছিল কেরালার (Kerala) ওয়েনাড়ে। ২ সাংসদ-সুস্মিতা দেব ও সাকেত গোখলেকে অকুস্থলে পাঠাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডলে মমতা লেখেন, তৃণমূলের (TMC) রাজ্যসভার ২ সাংসদের দল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন।নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,
“কেরালার ওয়েনাড ভূমিধসের খবরে আমরা খুবই উদ্বিগ্ন। এটা সত্যিই মারাত্মক বিপর্যয়।
মানবিক কারণে, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য আমাদের দুই সাংসদ – সাকেত গোখলে এবং সুস্মিতা দেবের একটি দল পাঠাচ্ছি। তাঁরা সেখানে দুই দিন থাকবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবেন।
আমি মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ক্ষতিগ্রস্তদের সহনুভূতি জানাই।“

বিধ্বংসী ভূমিধসের ঘটনায় আগেই গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ৩০ জুলাই ভারী বৃষ্টির জেরে ধস নামে ওয়েনাড়ে। এখনও পর্যন্ত ২৯০-এর মৃত্যু খবর মিলেছে। শতাধিক মানুষ নিখোঁজ। ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ। বৃহস্পতিবার, ওয়েনাড়ের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী।






Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...