Saturday, April 4, 2026

ই-শ্রম পোর্টালে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা কত, রাজ্যসভায় দোলার প্রশ্নের উত্তর দিলেন রাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

চলতি বছরের জুলাই মাস পর্যন্ত কেন্দ্রের ই-শ্রম পোর্টালে নাম নথিভূক্ত করা শ্রমিকদের সংখ্যা জানালেন কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেনের (Dola Sen) এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে (Shobha Karandlaje) জানান, ২৬ জুলাই পর্যন্ত ২৯ কোটি ৮৩ লক্ষ্যের বেশি আন্তঃ রাজ্য অভিবাসী শ্রমিক সহ অসংগঠিত শ্রমিক ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন।

এদিন মন্ত্রী জানান, অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ‘ই -শ্রম’ পোর্টালে নাম নথিভুক্ত করার সময় তাঁদের দাখিল করা স্ব-ঘোষিত ডেটা এবং সরকারি পরিষেবা প্রদানের সময় তথ্য যাচাই করে নেওয়ার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ‘ই-শ্রম’ ডেটা শেয়ারিং পোর্টালে যোগ দিয়েছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...