Monday, April 6, 2026

মন্ত্রী অরূপ রায়ের সই, প্যাড নকল করে প্রতারণার অভিযোগ! FIR দায়ের থানায়

Date:

Share post:

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়ের (Arup Roy) সই, প্যাড ‘ নকল’ করে প্রতারণার অভিযোগ। এফআইআর করা হল থানায়। গোটা বিষয়টি হাওড়া CP-এর নজরে আনা হয়েছে। তদন্তে নেমেছে হাওড়া পুলিশ (Howrah)।

সূত্রের খবর মন্ত্রী অরূপ রায়ের ভুয়ো প্যাডে সই এবং স্ট্যাম্প ‘জাল’ করে জনৈক ব্যক্তি রেলের রিজার্ভেশনের জন্য আবেদন জানিয়েছিলেন। এই অভিযোগে বুধবার রাতে শিবপুর থানায় যুব তৃণমূল কংগ্রেসের মধ্য হাওড়ার সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, কোনও অসাধু চক্র এই কাজের সঙ্গে যুক্ত। প্যাডে কোনও রেফারেন্স নম্বর উল্লেখ ছিল না। এমনকি মন্ত্রীর বাড়ির ঠিকানাতেও ‘স্পেলিং মিসটেক’ ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে এই নিয়ে এক সাংবাদিক বৈঠকে দলের মধ্য হাওড়ার সহ সভাপতি সুশোভন চট্টোপাধ্যায় জানান, ‘রেলওয়ে সূত্র মারফত জানা যায় এরকম ‘জাল’ প্যাড ব্যবহার করে একাধিক আবেদন আসছিল। এরপরই থানায় এফআইআর করা হয়। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে অপরাধীদের শাস্তি দাবি করছি আমরা। দল এবং রাজ্যের মন্ত্রীকে কালিমালিপ্ত করতে এটা চক্রান্ত করা হয়েছে বলেও আমরা মনে করছি।’ এই প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন, “সই জাল করে জাল প্যাড ও স্ট্যাম্প ব্যবহার করার অনেকগুলো অভিযোগ আমাদের হাতে এসেছে। আমার ব্যক্তিগত সচিব ( পি.এ ) হাওড়ার পুলিশ কমিশনারকে বিষয়টি জানিয়েছেন। এর পাশাপাশি শিবপুর থানায় দলের মধ্য হাওড়ার যুব সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় এই নিয়ে একটি এফআইআর করেছেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।” হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী জানান, ‘ঘটনার তদন্ত চলছে। আশা করছি দ্রুত পুরো চক্রটিকে ধরে অভিযুক্তদের গ্রেফতার করা যাবে।’


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...