Friday, April 3, 2026

প্যারিস অলিম্পিক্সে হতাশ করলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি, কোয়ার্টার ফাইনালে হার ভারতের তারকা জুটির

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে জেতা ম্যাচ হাতছাড়া করলেন ব্যাডমিন্টন তারকা জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। এদিন অলিম্পিক্সে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার জুটি অ্যারন চিয়া এবং সোহ উই ইকের কাছে হেরে গেলেন তাঁরা। ম্যাচের ফলাফল ২১-১৩, ১৪-২১, ১৬-২১ । এই হারের ফলে সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলেন তারা। আরও একটা পদকের আশা শেষ হল ভারতের।

ম্যাচে এদিন শুরুটা ভালোই করেন ভারতের ব্যাডমিন্টন তারকা জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। প্রথম গেমে ২১-১৩ ব্যবধানে জেতেন তারা। তবে দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করেন মালয়েশিয়া জুটি। দ্বিতীয় গেমে ১৪-২১ সাত্ত্বিক-চিরাগ হারান তারা। তৃতীয় গেমে ম্যাচে একটা সময় এগিয়ে থাকলেও শেষরক্ষা হয়নি ১৬-২১ হারেন ভারতীয় জুটি।

ব্যাডমিন্টনের পাশাপাশি হতাশ করেছে বক্সিংও। এদিন মহিলাদের ৫০ কেজি বিভাগে শেষ ষোলোর ম্যাচে হেরেছেন নিখাত জারিন। প্রি-কোয়ার্টার ফাইনালে চিনের উ ইয়ুকে হারাতে পারলে পদকের দিকে এক ধাপ এগিয়ে যেতেন নিখাত। কিন্তু তা হল না। তবে নিখাত না পারলেও, পদকের আশা বাঁচিয়ে রেখেছে নিশান্ত দেব। প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৭১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন নিশান্ত। কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিততে পারলেই একটি পদক নিশ্চিত হয়ে যাবে।

এদিকে পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এইচএস প্রণয়কে উড়িয়ে দিলেন লক্ষ্য সেন। ম্যাচের ফলাফল ২১-১২ এবং ২১-৬।  এদিন প্রণয়কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য। দ্বিতীয় গেমের বেশিরভাগ সময় প্রণয়কে দেখে মনে হচ্ছিল যে তিনি কার্যত নিয়মরক্ষার জন্য খেলছেন।

আরও পড়ুন- অলিম্পিক্সে বেলজিয়ামের কাছে হার ভারতের, কোয়ার্টার ফাইনালে কি পৌঁছাবে হরমনপ্রীতরা ?

 


Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...