Wednesday, June 24, 2026

দেশে অপরিশোধিত তেলের আমদানি কত? বৃহস্পতিবার লিখিত জবাব দিলেন রাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

পেট্রোলিয়াম পণ্যের ব্যবহার এবং দেশে তেল শোধনাগারের প্রয়োজন মেটাতে, দেশীয় তেল ও গ্যাস কোম্পানিগুলি তাদের অপরিশোধিত তেলের চাহিদার কত শতাংশ আমদানি করে? আমদানি কমিয়ে অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) সংসদে জানতে চান। বৃহস্পতিবার লিখিত জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, দেশীয় তেল ও গ্যাস কোম্পানিগুলি তাদের অপরিশোধিত তেলের চাহিদার প্রায় ৮৫ শতাংশ আমদানি করে।

রাষ্ট্রমন্ত্রী এদিন সরকারের পদক্ষেপের তালিকা পেশ করে জানান, জমিতে এবং সমুদ্র এলাকায় সিসমিক ডেটা অধিগ্রহণের জন্য কৌশলগত কূপ খনন করে পলি যুক্ত অববাহিকা গুলির মানসম্পন্ন ডেটা দরদাতাদের কাছে উপলব্ধ করতে সরকার প্রায় ৭৫০০ কোটি টাকা ব্যয় করছে। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, ভারত, ২০২১ সালের নভেম্বরে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের (কপ ২৬) ২৬ তম অধিবেশনে, ২০৭০ সালের মধ্যে বায়ুমণ্ডলে নির্গত কার্বন এবং কার্বন অপসারণের মধ্যে একটি ভারসাম্য অর্জন করার লক্ষ্য মাত্রা নিয়েছে।


Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...