Wednesday, June 24, 2026

প্রতিষ্ঠা দিবসের দিনই দলবদলে বড় চমক লাল-হলুদের

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। ক্লাবের প্রতিষ্ঠা দিবসে দিনই ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল । মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হেক্টর ইউস্তেকে ষষ্ঠ বিদেশি হিসাবে সই করালো লাল-হলুদ ক্লাব। এদিন এমনটাই জানান হল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। স্প্যানিশ এই ডিফেন্ডার আসায় উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া হেক্টর। হেক্টর আসায় লাল-হলুদের রক্ষণ যে শক্তিশালী হল, তা বলার অপেক্ষা রাখে না।

এদিন হক্টরকে নিয়ে কুয়াদ্রাত বলেন, “ হেক্টর আসায় দলের শক্তি বাড়ল। ও অতীতে ভারতে খেলে গিয়েছে। ওর ভারতীয় ফুটবল সম্পর্কে ধারনা আছে। ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ” অপরদিকে লাল-হলুদে এসে উচ্ছ্বসিত ইউস্তে। তিনি বলেন, “ আমি ভিষণ খুশি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে। এই ক্লাবের ঐতিহ্য , হার না মানা মানসিকতা, লড়াই আমাকে টেনেছে। বিশেষ করে এই ক্লাবের সমর্থক। যা আমাকে টেনেছে। এই ঐতিহাসিক ক্লাবে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত । ”

এদিকে দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে আরও দু’বছরের চুক্তি করল মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরশুমে মোহনবাগানের সেরা ফুটবলার হয়েছিলেন দিমিত্রি। মোহনবাগানে সই করে অস্ট্রেলিয়ার ফুটবলার বলেন, “আমার উপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞ। চেষ্টা করব দলকে আরও ট্রফি জেতানোর। এবছর আমাদের শক্তি আরও বেড়েছে। দীর্ঘ দিনের বন্ধু জেমি ম্যাকলারেন দলে যোগ দিয়েছেন। আমরা একসঙ্গে বহু ম্যাচ খেলেছি। সফল হয়েছি। ভারতের মাঠেও সেই সাফল্যের ধারা বজায় রাখতে চাই। ”

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে হতাশ করলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি, কোয়ার্টার ফাইনালে হার ভারতের তারকা জুটির


Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...