Saturday, April 4, 2026

রাজ্যে আরও ৩৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্যে ফের বিরাট কর্মসংস্থানের সুযোগ। প্রায় ৩৩ হাজারের বেশি নিয়োগের খবর দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শুক্রবার বিধানসভায় মন্ত্রী জানালেন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নেওয়া হবে ৩২ হাজার ৬৫৯ জন। এর মধ্যে কর্মী ১২,০২৮ এবং সহায়িকা ২০,৬৩১। মন্ত্রী জানান ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়েছে। নিয়োগের পদ্ধতি খুব দ্রুত শুরু হবে। উল্লেখযোগ্য হল, এর আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকার ন্যূনতম বয়স ছিল ১৮ থেকে ৪৫। বর্তমানে সেই বয়স কমিয়ে করা হয়েছে ১৮ থেকে ৩৫। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল দ্বাদশ শ্রেণি পাস এবং সহায়িকার ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস। বর্তমান বিজ্ঞাপনে এই বয়সসীমা করা হয়েছে ১৮ থেকে ৩৫।

রাজ্যে নিয়োগের ক্ষেত্রে এই ঘোষণা নির্দ্বিধায় উল্লেখযোগ্য। একদিকে যেমন নয়া শিল্পায়নের ফলে প্রচুর নিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেরকম সরকারি ক্ষেত্রেও এই বিরাট নিয়োগ দেশের মধ্যে রীতিমতো উল্লেখযোগ্য ঘটনা। সরকারি ক্ষেত্রে ইতিমধ্যে এ-নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

আরও পড়ুন- ব্যাটিং ব্যর্থতা, জেতা ম্যাচ হাতছাড়া ভারতের, প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে টাই রোহিতদের

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...