Sunday, June 14, 2026

টানা বৃষ্টিতে ‘রুদ্রমূর্তি’ হিমাচল-উত্তরাখণ্ডের! মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

লাগাতার বৃষ্টির (Rain) তাণ্ডবে রীতিমতো বিপর্যস্ত উত্তর ভারত। দিল্লি, হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পর এবার বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ডও (Uttarakhand)। মেঘভাঙা বৃষ্টির জেরে ইতিমধ্যে ধসে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। নিখোঁজ বহু। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। শেষ পাওয়া খবর হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ৪ জনের। নিখোঁজ কমপক্ষে ৫০। উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১৪ জনের। তবে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার হেলিকপ্টার করে ৭৩৭ জন পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ২৬৭০ জনকে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), জেলা পুলিশ এবং প্রশাসন।

বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে মালানা বাঁধ ভেঙে পড়তেই ভাসল তোশ-মণিকরণ। মুহূর্তে গুঁড়িয়ে গেল রাস্তা। জলে ধুয়ে গেছে হোটেল, বাড়ি। কুলু, সিমলা এবং মান্ডি জেলায় বাড়িঘর, রাস্তা, সেতু একে একে ধসে পড়েছে। দেশের বাকি অংশ থেকে একেবারে বিচ্ছিন্ন মানালি। পরিস্থিতি এতটাই খারাপ যে, সেনা এবং বায়ুসেনার সাহায্য চেয়েছে হিমাচল প্রদেশ সরকার।

এদিকে ভাসছে হরিদ্বার, দেরাদুন, চামোলি। নদীগুলির জলস্তর বিপদসীমার কাছে। আপাতত কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। তবে স্বস্তির খবর, বৃহস্পতিবার বিকেলের পর রাজ্যের বেশিরভাগ জায়গায় আর নতুন করে বৃষ্টি হয়নি। কিন্তু উদ্ধারকাজে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় উদ্ধারকারীদের। রাজ্য পুলিশের ডিজি অভিনব কুমার জানিয়েছেন, ভারী বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ চালানো হচ্ছে। পুণ্যার্থী এবং পর্যটকদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনও রকম ঝুঁকি না নেন।


Related articles

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...