Sunday, June 14, 2026

লাগাতার বৃষ্টিতে কালিম্পংয়ে ধস! ফের বন্ধ জাতীয় সড়ক, বিপর্যস্ত যান চলাচল

Date:

Share post:

বৃহস্পতিবারের পর শুক্রবারও ভারী বৃষ্টির জেরে রীতিমতো আতঙ্ক বাড়ছে উত্তরবঙ্গে (North Bengal)। বৃষ্টি বাড়তেই চরম দুর্ভোগ পর্যটক থেকে শুরু করে নিত্যযাত্রীদের। ইতিমধ্যে ২৮ মাইল, ২৯ মাইল, রবিঝোরা-সহ একাধিক জায়গায় ধস নেমে বিপর্যস্ত জনজীবন। বন্ধ হয়ে পড়েছে যান চলাচলও। বুধবারই ৪০ দিন পর জাতীয় সড়ক (NH 10) দিয়ে ছোট গাড়ি চলাচল শুরু করে। কিন্তু এরপরেই নতুন করে ভূমিধসের (Landslide) জেরে বন্ধ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবর। ১০ নং জাতীয় সড়কের ২৮ মাইলে নতুন করে ধসের জেরেই এমন বিপত্তি।

অন্যদিকে কালিম্পংয়ে চলছে মুষলধারায় বৃষ্টি। সেকারণেই ধস নেমে কার্যত জনজীবন ব্যাহত। ১০ নং জাতীয় সড়ক বন্ধ হওয়ার কারণে বিকল্প রুট হিসেবে শিলিগুড়ি-রোহিণী, কার্শিয়াং-জোরবাংলো, পেশক-তিস্তাবাজার, কালিম্পং-রংপো-গ্যাংটক, শিলিগুড়ি-সেবক রাস্তাগুলি চালু আছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে। আর সেইমতো সকাল থেকেই মুষলধারে চলছে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বলে খবর। আগামী সোমবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার ফলে নতুন করে বাড়ছে আতঙ্ক।

কালিম্পংয়ের জেলা শাসক জানান, বৃষ্টির জেরে কয়েকটি এলাকায় ধস নেমেছে। নতুন কিছু জায়গা থেকে বোল্ডার পড়তে থাকায় ঝুঁকি নেওয়া হয়নি। এদিন বৃষ্টির কারণে ধসের মাটি-পাথর সরানোর ক্ষেত্রে সমস্যা হয়। শুক্রবার ওই কাজ শেষ হলে পরিস্থিতি বুঝে তারপরই জাতীয় সড়কের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শুক্রবারও দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পং ও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় নতুন করে রাস্তা দিয়ে যান চলাচল শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


Related articles

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...