Monday, April 6, 2026

বাড়ির সামনেই মরণফাঁদ! হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর, চাঞ্চল্য এলাকায় 

Date:

Share post:

টানা বৃষ্টিতে (Heavy Rain) রাজ্যের একাধিক প্রান্তে জমেছে জল। আর সেই জমা জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূরবী দাস (Purabi Das) (২২) নামে এক ছাত্রীর। হাওড়ার (Howrah) মালিপাচঘড়া থানা এলাকার সালকিয়ার (Salkia) শম্ভুনাথ ব্যানার্জি লেনের ঘটনা। বৃহস্পতিবার রাতে ছাত্রী মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ঘটনার পর গোটা এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে খবর। মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সারাদিন প্রবল বৃষ্টি হয়েছে বাংলা জুড়ে। একই পরিস্থিতি হাওড়ারও। সেকারণেই অধিকাংশ জায়গায় জমেছে জল। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে কোথাও কোথাও ভেঙে পড়েছে গাছ। বিদ্যুতের তার ছিড়ে পড়েছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরছিলেন পূরবী। ফেরার পথে একটি ভগ্নপ্রায় বাড়ি থেকে ঝুলে থাকা বিদ্যুতের তার পূরবীর মাথায় ধরে থাকা ছাতার সংস্পর্শে আসে। তখনই তড়িদাহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন তরুণী।

এদিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তাঁরা তরুণীকে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে এদিনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।


Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...