Saturday, June 27, 2026

প্যারিস অলিম্পিক্সে অঘটন, ছিটকে গেলেন সিন্ধু, হল না পদকের হ্যাটট্রিক

Date:

Share post:

অলিম্পিক্সে পদকের হ্যাটট্রিক হল না ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর। বলা ভাল প্যারিস অলিম্পিক্সে বড় অঘটন । প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন সিন্ধু। শেষ ষোলোর ম্যাচে সিন্ধু হারলেন চিনের হে বিং জিয়াও-এর কাছে। ম্যাচের ফলাফল ১৯-২১, ১৪-২১। এর হারের ফলে দকের জয়ের হ্যাটট্রিক হল না ভারতীয় শাটলারের।

ম্যাচে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের থেকে পিছিয়ে থাকেন সিন্ধু। একটা সময় পিছিয়ে থেকেও প্রথম সেটে লড়াই করেন সিন্ধু। কিন্তু পারেননি । ১৯-২১ গেম-এ হারেন ভারতীয় শাটলার। দ্বিতীয় সেটে সিন্ধুকে কার্যত দাঁড়াতেই দেননি হে বিং জিয়াও। যার ফলে ১৪-২১ এ ম্যাচ জয় করেন তিনি।

চলতি অলিম্পিক্সে রেকর্ডের হাতছানি ছিল পিভি সিন্ধুর সামনে। পরপর তিনটি অলিম্পিক্সে পদক জয়ের সুযোগ ছিল ভারতীয় শাটলারের কাছে। রিও এবং টোকিও পর প্যারিসে সেই লক্ষ্য নিয়েই নেমেছিলেন সিন্ধু। কিন্তু শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল তাঁকে।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ অতীত, রোহিতের নজর এবার লঙ্কা জয়


Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...