Tuesday, June 23, 2026

বিতর্কের ইতি: সিংহ-সিংহীর নাম রাখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শেক্সপিয়ার বলেছিলেন, “নামে কি বা এসে যায়”! কিন্তু নামে অনেক কিছুই বদল হয়েছিল ত্রিপুরায় জন্মানো ২ সিংহ-সিংহীর। ঠাঁই বদল হয়েছিল ঠিকই কিন্তু বিতর্ক থামেনি। শেষ পর্যন্ত তাদের নাম পরিবর্তন করা হল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ‘যুগলে’র নাম রাখলেন সূরয ও তনয়া।২০১৬ সালে ত্রিপুরার (Tripura) সিপাহিজালা চিড়িয়াখানাতেই আকবরের জন্ম হয়। বাবা দুষ্মন্ত ও মা চিন্ময়ী দম্পতি সিপাহিজালা চিড়িয়াখানায় (Zoo) তিন শাবকের জন্ম দিয়েছিল। সেই তিন শাবকের মধ্যে আকবরকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি। বর্তমানে তার বয়স সাত বছর। আবার একই চিড়িয়াখানায় ২০১৮ সালে জন্ম নেয় সীতা। এরপর এই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরবর্তীতে পশু বিনিময়ের মাধ্যমে তাদের সাফারি পার্কে আনা হয়। কিন্তু ত্রিপুরায় দেওয়া তাদের নাম নিয়ে শুরু হয়ে তুমুল বিতর্ক। ১২ ফেব্রুয়ারি ত্রিপুরার (Tripura) বিশালগড়ে অবস্থিত সিপাহিজলা জুওলজিক্যাল পার্ক থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল সিংহ দম্পতি আকবর ও সীতাকে। কিন্তু বিতর্ক থামেনি। মামলা হয় আদালতে।

শেষ পর্যন্ত বদল হল শিলিগুড়ির (Siliguri) বেঙ্গল সাফারি পার্কের সিংহ এবং সিংহীর নাম। নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়দীপ চৌধুরী জানিয়েছেন, “আদালতে মামলায় প্রমাণিত হয়েছে যে সিংহজুটির নাম এরাজ্যে রাখা হয়নি।” বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। তিনি বলেন, বনদফতরের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করা হয় শিলিগুড়ির বেঙ্গল সাফারির দুই সিংহের নামকরণ করার জন্য। এরপরই মুখ্যমন্ত্রীই দুই সিংহের নাম রাখেন।






Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...