Saturday, April 4, 2026

নজির গড়লেন লক্ষ্য, অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। এদিন প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছালেন তিনি। কোয়ার্টার ফাইনালে লক্ষ্য হারালেন চৌ টিয়েন চেনকে। ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-১৫, ২১-১২।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে সমানে সমানে টক্কর। তবে শেষমেশ প্রথম গেমে ১৯-২১ এ ম্যাচ হারেন ভারতীয় শাটলার। তবে ম্যাচের দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করেন লক্ষ্য। ১৩-১৩ থেকে দ্বিতীয় গেমে টানা পাঁচ পয়েন্ট জেতেন লক্ষ্য সেন। এগিয়ে যান ১৮-১৩ ব্যবধানে। সেখান থেকে ২০-১৫ পয়েন্ট দাঁড়ায় ম্যাচের ফলাফল। আর শেষপর্যন্ত ২১-১৫ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নেন লক্ষ্য। তৃতীয় গেমেও চলে হাড্ডাহাডি লড়াই। তবে সেই লড়াইয়ে শেষ হাসি হাসেন লক্ষ্য। চাইনিজ তাইপেইয়ের চৌ টিয়েন-চেনকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে যান ভারতীয় শাটলার। সেই সঙ্গে গড়লেন ইতিহাসও। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছালেন তিনি।

আরও পড়ুন-ব্যাটিং ব্যর্থতা, জেতা ম্যাচ হাতছাড়া ভারতের, প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে টাই রোহিতদের 


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...