Friday, June 26, 2026

ইস্টবেঙ্গল সম্পর্কে কু-মন্তব্য! ইউটিউবারের বিরুদ্ধে থানায় অভিযোগ লাল-হলুদ সমর্থকদের

Date:

Share post:

ইস্টবেঙ্গল ক্লাবের আবেগ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এক ইউটিউবার! এই অভিযোগ নিয়ে উত্তর কলকাতার মানিকতলায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করলেন লাল হলুদ সমর্থকেরা। তাঁদের অভিযোগ, ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে যে বিতর্কিত মন্তব্য ওই ইউটিউবার করেছেন তাতে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি জাতীয় বিদ্বেষ ছড়াচ্ছে। তাই অবিলম্বে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন।

‘দেশের স্বার্থে ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা উচিত।’ বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এই বিস্ফোরক দাবি করেছিলেন এক ইউটিউবার। তাঁর দাবি, ইস্টবেঙ্গল ক্লাব এনআরসি-র বিরোধিতা করেছে। এই কারণেই ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা উচিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব ও ইস্টবেঙ্গল সমর্থকরদের ‘বহিরাগত’, ‘রোহিঙ্গাদের সমর্থক’ বলে আক্রমণও করেছেন ওই ইউটিউবার। আর এর পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তর্ক-বিতর্ক। ইস্টবেঙ্গল সমর্থকরা ক্ষোভপ্রকাশ করছেন ওই ইউটিউবারের বিরুদ্ধে। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

তবে মোহনবাগান সমর্থক হয়েও তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এই ইউটিউবারের বিরোধিতা করে ইস্টবেঙ্গলের পাশেই দাঁড়িয়েছেন। এই ঘটনার প্রতিবাদ করে তিনি তাঁর ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘আমি মোহনবাগান সমর্থক হয়েও বলছি: একটি ইউটিউব চ্যানেলে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে যে কুৎসিত, অপমানজনক, উস্কানিমূলক কথা বলা হয়েছে, তাতে শুধু ইস্টবেঙ্গল নয়, গোটা ময়দানের সব ক্লাবের প্রতিবাদ করা উচিত। ইউটিউবারের স্বাধীনতার নামে এই বিষ ছড়ানো বন্ধ হোক। প্রশাসনও নজর রাখুক।’

আরও পড়ুন- নজির গড়লেন লক্ষ্য, অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...