Tuesday, June 23, 2026

শ্রাবণের স্বমহিমায় ভোগান্তি, এবার চুঁচুড়া- চন্দননগরের মাঝে রেললাইনে ধস !

Date:

Share post:

টানা বৃষ্টিতে এবার বিপর্যস্ত রেল পরিষেবা। হাওড়া- বর্ধমান মেন শাখায়(Howrah Bardhaman Main Line) চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেললাইনে ধস (Landslide beside Rail track)! অফিসটাইমে ভোগান্তি নিত্য যাত্রীদের। দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে আচমকা ধস নামায় সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। আপাতত ধীরগতিতে গাড়ি চলাচল করছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

শ্রাবণ মাসের শুরু থেকেই বাংলা জুড়ে বৃষ্টির দুর্ভোগ। উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ এক নাগাড়ে বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরেই জনজীবন বিপর্যস্ত। এবার প্রভাব পড়ল রেল পরিষেবায়। পূর্ব রেল সূত্রে খবর বৃহস্পতিবার রাতেই বিষয়টি আধিকারিকদের নজরে আসে। রাত পৌনে দশটা নাগাদ চুঁচুড়া স্টেশনে ঢোকার আগেই হোম সিগনালে দাঁড় করিয়ে দেওয়া হয় দুন এক্সপ্রেস। দেবীপুর আপ লাইনের কাছে মাটি ধষে যাওয়ায় রেললাইনের পাশে পড়ে থাকা স্লিপার নীচে গড়িয়ে যায়। রেল লাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। এতখানি এলাকা জুড়ে মাটি ধসে পড়ায় স্থানীয়রা যথেষ্ট চিন্তিত।


Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...