Wednesday, June 24, 2026

ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন? অলিম্পিকের উদাহরণ তুলে সংসদে প্রশ্ন মমতাবালার

Date:

Share post:

দেশের ১১৭ জন খেলোয়াড় যারা অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন তাঁদের কোনও ধর্ম বা ভাষা-জাতির করা হয়নি, এটাই ভারতের সংস্কৃতির উদাহরণ। তবে কেন নাগরিকত্ব দেওয়ার সময় সেই ভেদাভেদ করা হবে, রাজ্যসভায় প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। সত্যিই যদি দেশের নাগরিকত্ব দেওয়া হয় তবে তাতে যেন কোনও শর্ত না থাকে, সংসদে দাবি জানান মমতাবালা ঠাকুর।

রাজ্যসভায় শুক্রবার সাংসদ মমতাবালা ঠাকুর উল্লেখ করেন, দেশের ১১৭ খেলোয়াড় দেশের নাম নিয়েই অলিম্পিকে প্রতিনিধিত্ব করছেন। তাঁদের ধর্ম-জাতি-ভাষার বিভেদ নিয়ে প্রশ্ন তোলা হয়নি। সারাদেশের মানুষ তাঁদের সমর্থন জানিয়েছেন। আমাদের দেশের এটাই বিশেষত্ব যে খেলাধূলা, শিক্ষা, সংস্কৃতি, শিল্প সব ক্ষেত্রেই প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ান।

সেখানেই তিনি প্রশ্ন তোলেন দেশের নাগরিকদের ধর্ম, ভাষা, উপ-জাতীয় পরিচয়, জাতির ভিত্তিতে ভেঙে দেওয়ার প্রচেষ্টা নিয়ে। তিনি দাবি করেন, “এই ক্ষেত্রগুলি তুলে ধরে বা অন্যান্য ক্ষেত্রের ভিত্তিতে তাঁদের নিজের পরিচয় বিবরণ দেখাতে বাধ্য করা অযৌক্তিক।”

সেই সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দাবি করেন, “যদি দেশের নাগরিকত্ব দেওয়ার ইচ্ছাই থাকে তবে তা যেন কোনও শর্তের ভিত্তিতে না দেওয়া হয়। তাঁদেরকে কাগজ দেখানো, ফর্ম ফিলাপ করা ও মিথ্যে তথ্য পেশ করা নিয়ে জোর করার এই খেলা – যা শুরু হয়েছে, তাকে আমি ধীক্কার জানাই।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...