Friday, June 26, 2026

৪৯ দিন বন্ধ থাকার পর শনিবার খুলছে অ্যাক্রোপলিস মল!

Date:

Share post:

স্বস্তি ফিরতে চলেছে কসবাবাসীর। প্রাণ ফিরে পেতে চলেছে অ্য়াক্রোপলিস মল (Acropolis Mall)। আগামী ৩ আগস্ট পুনরায় চেনা রূপে ধরা দিতে চলেছে কলকাতার অন্যতম নামী মল। ফের এক ছাদের নীচে কেনাকাটা থেকে সিনেমা দেখার নানা সুযোগ। গত ১৪ জুন বুকস্টোরে আগুন লাগার কারণে প্রায় দেড় মাসের বেশি সময় ধরে মল বন্ধ ছিল। মন খারাপ ছিল এলাকাবাসীর। তবে মার্লিন গ্রুপের (Merlin Group)তরফে জানানো হয়েছে যে অগ্নিনির্বাপণ থেকে শুরু করে সব ধরণের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পরই আগামিকাল থেকে মল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও হপিপোলা, চিলিস, টাইম জোন এখনই খুলবে না।

বৃহস্পতিবার পর্যন্ত গোটা মল পরিচ্ছন্ন করার কাজ চলেছে। শুক্রবার গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর মল খোলার ব্যাপারে দমকলের তরফে ছাড়পত্র মিলেছে। ২৯ জুলাই দমকলের আধিকারিকরা মল ঘুরে দেখার পরই খোলার ব্যাপারে অনুমতি দেয়। সিনেপ্লেক্স, ফুডকোর্ট-সহ প্রায় নব্বই শতাংশ দোকান খুলে যাচ্ছে। কিছু ব্র্যান্ডের স্টল সেগুলিও মেরামত করার কাজ চলছে। সেগুলিও দ্রুত পরবর্তী কয়েক সপ্তাহের মধ্য়ে খুলে দেওয়া হবে। মল কর্তৃপক্ষের দাবি, দক্ষিণ কলকাতার অন্যতম বৃহৎ এই মলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। স্বাভাবিক ভাবেই মল খোলার খবরে খুশি ব্যবসায়ীরাও। এখানে কেনাকাটা করতে আসা মানুষের ভিড়ে ফুটপাতের ছোটো দোকানীদেরও ব্যবসায় লক্ষ্মীলাভ হয়। অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু আগেই জানিয়েছেন যে সব ধরনের ইলেকট্রিকের কাজকর্ম, জল সরবরাহ সংক্রান্ত কাজকর্ম, লিফট, রঙ করার কাজ সব সম্পূর্ণ করা হয়েছে। অগ্নিনির্বাপন বিধি মেনে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন করে রঙ করা হয়েছে। পুজোর আগে মল খোলার খবরে স্বস্তি ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেরই।


Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...