Tuesday, June 23, 2026

আইপিএল-এর মাঝ পথে সরে গেলেই মিলবে বড় শাস্তি, সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজি গুলোর : সূত্র

Date:

Share post:

সামনেই আইপিএল-এর মেগা নিলাম। ২০২৫ আইপিএল-এর আগে হতে বড়সড় রদবদল। তবে তার আগে বড় সিদ্ধান্ত নিতে চলেছে আইপিএল-এর দশ ফ্র্যাঞ্চাইজি গুলো। সূত্রের খবর , এই নিয়ম বিশেষ করে আনা হচ্ছে বিদেশি ক্রিকাটারদের জন্য। জানা যাচ্ছে, নিলামে বিক্রি হওয়ার পর বিদেশি কোনও ক্রিকেটার যদি ন্যায্য কারণ ছাড়া নিজেকে সরিয়ে নেন, তাহলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট বিদেশিকে। আর এই সিদ্ধান্তে সহমত জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোও । তবে নিয়ম হিসাবে এটা কার্যকর হবে কি না তা স্পষ্ট নয়।

বুধবার ছিল আইপিএলের দলগুলির বৈঠক । সেখানে বেশ কিছু দল এই প্রস্তাব দিয়েছে। নিলামে কোনও বিদেশি ক্রিকেটারকে কেনার পর তিনি আইপিএলে না খেললে সেই দলকে সমস্যায় পড়তে হয়। তাই কোনও ক্রিকেটার এমন ভাবে সরে গেলে তাঁকে আইপিএল থেকে দু’বছরের নির্বাসিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কোনও ক্রিকেটার যদি দেশের জন্য খেলতে যান, বা চোট পেয়ে খেলতে না পারেন, বা পরিবারের কারও সমস্যার জন্য নাম সরিয়ে নেন, তবে সেক্ষত্রে সংশ্লিষ্ট ক্রিকেটারকে আইপিএলের দলগুলি ছাড়তে রাজি আছে। কিন্তু তেমন কোনও বড় কারণ না দেখিয়ে সরে গেলে শাস্তির মুখে পরতে হবে । এই প্রস্তাব আনা হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেওয়ার উদাহরণ বহু রয়েছে বিগত আইপিএলে। এতে সংশ্লিষ্ট দলগুলোরই ক্ষতি হয়। কারণ বিদেশিদের ধরে নিয়েই দলগুলো কৌশল তৈরি করে। সেই জায়গায় কোনও বিদেশি যদি নিলামের পরে নিজের নাম প্রত্যাহার করে নেয়, তাহলে তার প্রভাব পড়ে খেলার উপরে। আর সেই কারনেই এই নিয়ম আনতে চাইছে তারা।

শুধু নিলামের পর নিজেকে প্রত্যাহার করা নয়, নামী তারকাদের মেগা নিলামে নাম না তোলার ক্ষেত্রেও আপত্তি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো । তাদের মতে, বিদেশি ক্রিকেটারেরা বড় নিলামে নিজেদের নাম লেখাচ্ছে না। মিনি নিলামে নাম লেখাচ্ছে। সেক্ষেত্রে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে। এটাও বন্ধ করতে চায় দলগুলি।

আরও পড়ুন- এবার মহামেডানের পাশে শ্রাচী গ্রুপ, আর্থিক সমস্যা মিটিয়ে সাদা-কালো ক্লাব পেল নতুন ইনভেস্টার


Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...