Saturday, April 4, 2026

পূজা খেড়করের আগাম জামিনের আবেদন খারিজ দিল্লি আদালতের 

Date:

Share post:

আইনের অপব্যবহারই পাশাপাশি সিস্টেমের সঙ্গে প্রতারণা করার অপরাধে বিতর্কিত প্রাক্তন আমলা পূজা খেড়করের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির আদালত (Puja Khedkar’s anticipatory bail plea rejected by Delhi High court)।

এদিন আদালতে পূজার আইনজীবীর দাবি করেন, এক উচ্চ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর থেকেই তাঁর মক্কেলকে মিথ্যা ফাঁসানো হচ্ছে । বিরোধী পক্ষের আইনজীবী জানান, যাঁরা সিস্টেমের সঙ্গে প্রতারণা করেন, তাঁদের বিষয়গুলি খুবই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত। পূজা আইনের অপব্যবহার করেছেন, ভবিষ্যতে আবারও এমন করতে পারেন। এরপরই আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।কয়েক সপ্তাহ আগে মহারাষ্ট্রের পুণের অতিরিক্ত জেলাশাসক হিসাবে নিযুক্ত পূজার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ব্যক্তিগত ব্যবহারের গাড়িতে মহারাষ্ট্র সরকারের স্টিকার, লালবাতি ব্যবহারের অভিযোগ ওঠে। তারপর থেকেই একের পর এক ‘কীর্তি’ প্রকাশ্যে আসতে শুরু করে। MBBS পড়ার সময়ে ভুয়ো শংসাপত্র দাখিল থেকে শুরু করে সংরক্ষণের সুবিধা পেতে ভুয়ো জাতিপরিচয়গত শংসাপত্র, ভুয়ো মেডিক্যাল সার্টিফিকেট সহ একাধিক কাণ্ডের কথা জানা যায়। বুধবারই বিতর্কিত আইএএস পূজা খেড়করের নিয়োগ বাতিল করে দিয়েছে UPSC। EBAR আজ আদালতের সিদ্ধান্তের পর পূজার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...