Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২০২৪ প্যারিস অলিম্পিক্সে নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। এদিন প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছালেন তিনি। কোয়ার্টার ফাইনালে লক্ষ্য হারালেন চৌ টিয়েন চেনকে। ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-১৫, ২১-১২।

২) শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচ শেষ হল অমীমাংসিত ভাবে। এদিন লঙ্কানদের বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করল রোহিত শর্মার দল। ভারতের ব্যাট হাতে অর্ধশতরান ভারত অধিনায়ক রোহিত শর্মার। বল হাতে দাপট অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেলের।

৩) ২০২৪ প্যারিস অলিম্পিক্সে দুরন্ত জয় ভারতের হকি দলের। এদিন অস্ট্রেলিয়াকে হারালো ৩-২ গোলে। এই জয়ের সুবাদে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারের পর, অজিদের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেন হরমনপ্রীত সিং, শ্রীজেশরা।

৪) ২০২৪ প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদকের সামনে ভারতীয় শুটার মানু ভাকের। এদিন অলিম্পিক্সে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠলেন তিনি।এর আগে এই অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে এবং মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন মানু। যা নিয়ে গড়েছেন অনন্য নজিরও। আবার মানুর সামনে আরও এক পদক জয়ের হাতছানি।

৫) প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এই বিদায়ের ফলে অলিম্পপিক্সে পদকের হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন সিন্ধু। আর অলিম্পিক্স থেকে বিদায় নিতেই হতাশ ভারতীয় শাটলার। সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা।

আরও পড়ুন- নজির গড়লেন লক্ষ্য, অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...