Wednesday, June 24, 2026

পুজোর হোর্ডিংয়ে ঢাকা পড়ে সিসি ক্যামেরা, এবার আগেভাগে পদক্ষেপ লালবাজারের

Date:

Share post:

দুর্গাপূজাকে (Durga Pujo) কেন্দ্র করে কলকাতা শহরে জনপ্লাবন হয়। ফলে কলকাতা পুলিশের কাছে পুজোর দিনগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করা প্রতিবছরই একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবং সেক্ষেত্রে লেটার মার্কস নিয়েই পাস করে পুলিশ। এবছরও দু’মাস আগে থেকেই পুজো নিয়ে তৎপরতা শুরু করে দিল লালবাজার। সূত্রের খবর, পুজোর সময়ে শহর জুড়ে বিভিন্ন সংস্থা নিজেদের প্রচারে হোর্ডিং লাগায়। সেগুলির জন্য যাতে ট্র্যাফিক সিগন্যাল বা সিসি ক্যামেরার নজরদারি আটকে না যায়, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সমস্ত ট্র্যাফিক গার্ডকে।

পুজোর (Durga Pujo) সময় নিরাপত্তার নজরদারিতে সিসিটিভি একটা বড় ভূমিকা পালন করে। পুজোর আগে থেকেই শহর জুড়ে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনী হোর্ডিং লাগানো শুরু হয়ে যায়। অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে সেগুলি লাগানোর ফলে অনেক ক্ষেত্রেই ট্রাফিক সিগন্যাল ও সিসিটিভি আড়াল হয়ে যায়। পুলিশের নজরদারিতে বাঘ্যাত ঘটে। গাড়ির চালকরাও সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।

এ বার তাই আগেভাগেই বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। এর সঙ্গেই বিভিন্ন ট্র্যাফিক গার্ড এলাকায় কোথায় রাস্তার পরিস্থিতি খারাপ, তা জানানোর জন্য বলা হয়েছে। পুজোর আগে কোনও রাস্তায় আলোর দরকার রয়েছে কিনা, তা-ও জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন:রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে DVC, একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা: নজর রাখছেন মুখ্যমন্ত্রী

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...