Saturday, April 4, 2026

জলের তলায় মোদির ‘ইগো’য় তৈরি সংসদ ভবন, কটাক্ষ বিরোধীদের

Date:

Share post:

বিরোধীদের প্রবল বিক্ষোভ প্রতিরোধের মুখেও তৈরি হয়েছিল সেন্ট্রাল ভিস্তা। প্রথম বছরেই এ কী হাল ২০ হাজার কোটির সেই সংসদ ভবনের! দেশবাসীর করের টাকা খরচ করে তৈরি করা সংসদ ভবনে কখনও ছাদ চুঁইয়ে জল পড়ছে, আবার কখনও জলে ভেসে যাচ্ছে। বিজেপি সরকারের কার্যকলাপে বেহাল দশা নতুন সংসদ ভবনে। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পুরনো সংসদ ভবন ফেরানোর দাবি জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের।

এই বেহাল দশা দেখার পরেই সাধারণ মানুষ প্রশ্ন করছেন, ২০ থেকে ২২ হাজার কোটি টাকা খরচ করে বিজেপি সরকারের কী দরকার ছিল নতুন সংসদ ভবন তৈরি করার? এর থেকে তো ভালো হত মোদির সরকার যদি এই টাকাটা দেশের মানুষের উন্নয়নে, গরিব মানুষের উন্নয়নে, কৃষক-শ্রমিকের উন্নয়নে, পরিযায়ীদের উন্নয়নে দিতে পারত।

সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরি সংসদ ভবনের সামান্য বৃষ্টি প্রতিরোধ ক্ষমতাও নেই। এই নিয়ে আরও একবার বিরোধীদের তোপে মুখে পড়েছে বিজেপি। এর আগে রামমন্দিরের গর্ভগৃহ থেকে জল চুঁইয়ে পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল। গত বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও সামনে আসে। এরপর আজ আবার সংসদের ভিতরে জলে ভেসে যাচ্ছে সেই ভিডিও প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ডেরেক।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কটাক্ষ নরেন্দ্র মোদির ইগোয় তৈরির পেল্লায় ভবনে আর তাঁরা খাপ খাচ্ছেন না, সেটা ২০২৪ নির্বাচনের পরেই বোঝা গিয়েছে।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...