Tuesday, March 31, 2026

রেশন মামলার তদন্তে ইডির হাতে বিশেষ ‘চিঠি’, আনিসুর-আলিফের লেনদেনে রহস্য!

Date:

Share post:

রেশন মামলার (Ration Case) তদন্তে নেমে ইডির (ED ) হাতে রহস্যজনক চিঠি! ধৃত আনিসুর রহমান বিদেশ এবং তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমানের ব্যক্তিগত লেনদেন নিয়েও সংশয়ে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। ED আধিকারিকদের দাবি এদের দুজনের কাছ থেকে দু দফায় প্রায় ১.৬৪ কোটি টাকা নিয়েছিলেন অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। যদিও এই টাকার সঙ্গে রেশন মামলার কোনও সম্পর্ক আছে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই সংক্রান্ত একটি ‘চিঠি’ গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে বলে খবর মিলেছে। বাকিবুর রহমানের (Bakibur Rahman) কাছ থেকেও প্রায় ৯০ লক্ষ টাকা আনিসুর আলিফের কাছে এসেছে বলেও ইডির তরফে দাবি করা হয়েছে। আত্মীয়তার কারণে এই লেনদেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে আনিসুর এবং আলিফকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার তাঁদের আদালতে পেশ করে হাসপাতালে ভর্তি থাকার সময় জ্যোতিপ্রিয় মল্লিকের বাজেয়াপ্ত চিঠির কথা উল্লেখ করে ED। ধৃতদের চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যের কাছ থেকেও বেশকিছু নথি ও ডিজিটাল তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।


Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...