Saturday, April 4, 2026

রাজ্যে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পুরসভাকে বৈঠক ডাকলেন ফিরহাদ

Date:

Share post:

বর্ষার প্রকোপ বাড়তেই রাজ্যে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার সংক্রমণ। তবে পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সেই কারণে এবার পুরসভার চেয়ারম্যান এবং মেয়রদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন রাজ্যে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী ৮ অগস্ট কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে রাজ্যের সব পুরসভার চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পুর ও নগরোন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিক ও কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিকদের যোগদান করতে বলা হয়েছে। সেই বৈঠকে বেশ কিছু বিশেষজ্ঞও অংশ নেবেন বলে জানানো হয়েছে।

পুরমন্ত্রী আরও বলেছেন, ‘‘বর্ষা অনেক দেরিতে এসেছে। তাই মশাবাহিত রোগ এখন কম। কিন্তু বর্ষার ফলে জল যাতে কোথাও জমে না থাকে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। যে বৈঠক ডাকা হয়েছে, সেখানে পুরসভাগুলিকে ডেঙ্গি এবং ম্যালেরিয়া কী ভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সে বিষয়ে বেশ কিছু পরামর্শ ও নির্দেশ দেওয়া হবে।’’

আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয়: লক্ষ্য র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস, অধ্যাপকরাই হবেন ওয়ার্ডেন! সাধুবাদ ব্রাত্যর

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...