Friday, June 26, 2026

ইস্টবেঙ্গলকে আক্রমণ ইউটিউবারের, মুখ খুলল লাল-হলুদ ক্লাব

Date:

Share post:

ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করার দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছেন এক ইউটিউবার। ওই ইউটিউবারের দাবি, এনআরসি চালু হলে, ইস্টবেঙ্গল ক্লাবের কোনও অস্তিত্বই থাকবে না। শুধু তাই নয়, ইস্টবেঙ্গলকে ‘রোহিঙ্গাদের ক্লাব’ বলে মন্তব্য করা হয়।শুক্রবার ওই ইউটিউবারের এহেন কদর্য মন্তব্যের পরেই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ময়দান। বিভিন্ন পেশার বিশিষ্টজনদের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের একটি অংশ মানিকতলা থানায় ওই ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর করে। প্রাক্তন ফুটবলাররাও কড়া ভাষার ওই ইউটিউবারের নিন্দায় মুখর হয়েছিলেন। এই ঘটনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়।

শনিবার এই প্রসঙ্গে ক্লাব তাঁবুতে সংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সেখানে গোটা ঘটনার নিন্দা করা হয়। একই সঙ্গে সমর্থকদের আবেদন জানানো হয়, মাথা ঠান্ডা রেখে প্রতিবাদ জানানোর। কেউ যেন হাতে আইন তুলে না নেন। এই নিয়ে ক্লাবের তরফ থেকে আরও জানানো হয়, এই বিষয়টিকে শুরুতে গুরুত্ব দিতে চাননি কর্মকর্তারা। কিন্তু ঘটনার পর থেকে গোটা বাংলা তথা ভারত থেকে অসংখ্য ফোন এবং ই-মেল এসেছে। ক্লাব এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে সেটা জানার জন্য। তাই কোনও ধরনের অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে, তাই সমর্থকদের বার্তা দিতেই সাংবাদিক সম্মলেন ডাকা হয়েছে। ক্লাব কর্তাদের বক্তব্য, কোনও ফ্যান ক্লাব বা ক্লাবের অনুষ্ঠানে আমন্ত্রিত কোনও ব্যক্তি যদি কোনও মন্তব্য করেন, তাহলে সেটা কখনই ক্লাবের বক্তব্য হতে পারে। ক্লাব আশা করছে, ওই ইউটিউবারের শুভবুদ্ধি হবে। ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ওই ব্যক্তির কোনও ধারণাই নেই বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন- মহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র DHFC-র


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...