Friday, April 3, 2026

‘পাশে রয়েছে বাংলা’! মৃত্যুপুরী ওয়েনাড়ে পৌঁছে আটকে পড়া শ্রমিকদের আশ্বাস সাকেত-সুস্মিতার

Date:

Share post:

“এই দুর্যোগ মর্মান্তিক ও বিধ্বংসী! আমরা আটকে পড়া শ্রমিকদের (Workers) পাশে দাঁড়াতে এখানে এসেছি। গোটা বাংলাই তাঁদের পাশে রয়েছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে কেরলের (Kerala) ওয়েনাড়ে (Waynad) পৌঁছে শনিবার এক্স হ্যান্ডেলে এমনই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ সাকেত গোখলে (Saket Gokhle)। শনিবারই তৃণমূলের আরেক সাংসদ সুস্মিতা দেবকে (Susmita Dev) সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি সরজমিনে খতিয়ে দেখেন সাকেত। পাশাপাশি এদিন সকালেই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে হাসপাতালে আহতদের দেখতে যান দু’জনে।

সূত্রের খবর, শনিবার ওয়েনাড়ের একাধিক আশ্রয় শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারেও জেলা শাসক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন তাঁরা। সাকেত আশ্বাস দিয়েছেন ভয়ের কোনও কারণ নেই পরিযায়ী শ্রমিকদের নিরাপদেই রাজ্যে ফেরানো হবে। অন্যদিকে, এদিন সাংসদ সুস্মিতা দেব এক্স হ্যান্ডেলে জানান কঠিন পরিস্থিতি কাটাতে বর্তমানে ওয়েনাড়ের অনেক শক্তিশালী হওয়া প্রয়োজন। শনিবার আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এদিন সাকেত বা সুস্মিতাই নন এদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

 

ওয়েনাড়ে মৃতের সংখ্যা ইতিমধ্যে ৩৫০ পেরিয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এখনও জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে দুর্যোগের জেরে কত মানুষ যে ইতিমধ্যে ঘরছাড়া হয়েছেন তার সঠিক হিসাব দিতে পারছে না স্থানীয় প্রশাসনও। এদিকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা! সূত্রের খবর, এ রাজ্যেরও ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে পড়েছেন। ইতিমধ্যেই ১৫৫ জনকে শনাক্ত করা গিয়েছে। তাঁদের উদ্ধার করতে জোর তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার। সেকারণেই শুক্রবার তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ ওয়েনাড়ে পৌঁছে গিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, আটক পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...