Tuesday, March 31, 2026

এবার মুখ্যমন্ত্রী-রাজ্যপালের বাড়ি পাহারায় ‘উইনার্স’, রাতে মহিলাদেরকে নিরাপত্তায়!

Date:

Share post:

রাজপথে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে প্রশংসা কুড়িয়েছ ‘উইনার্স’। কলকাতা পুলিশের (Kolkata Police) সেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা বাহিনীকে আর রাখা হচ্ছে না রাতের শহরে টহলদারিতে। লালবাজার সূত্রে অন্তত তেমনই জানা যাচ্ছে। পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ও রাজভবন চত্বরে দিনের বেলায় ডিউটি দেওয়া হচ্ছে।

২০১৮ সালে আত্মপ্রকাশ কলকাতা পুলিশের (Kolkata Police) উইনার্স বাহিনীর। তখন কমিশনার ছিলেন রাজীব কুমার। সন্ধ্যা ও রাতের দিকে পথে বেরোনো মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাহিনী তৈরি বলেই জানিয়েছিলেন রাজীব। বাছাই করা মহিলা পুলিশকর্মীদের নিয়ে পিটিএস-এ ২০১৮ সালের মার্চে শুরু হয় প্রশিক্ষণ। মোটরবাইকে সওয়ার এই বাহিনী মার্শাল আর্টস জানার পাশাপাশি আধুনিক সব আগ্নেয়াস্ত্র ব্যবহারেও সিদ্ধহস্ত।

তিন জন অফিসারের পাশাপাশি ৩৬ জনকে নিয়ে পথ চলা শুরু করা এই বাহিনীর সদস্য সংখ্যা এখন ৫০। রাজ্য পুলিশের কনস্টেবল পদে তিন বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন মহিলাদেরই যুক্ত করা হয়েছে উইনার্সে। পুলিশের দাবি, গত কয়েক বছরে এই বাহিনীর জন্যই শহরে অনেকটাই কমেছে রাস্তাঘাটে মহিলাদের উত্ত্যক্ত করার ঘটনা। যে সমস্ত এলাকায় মহিলাদের বিরুদ্ধে অতীতে অপরাধ সংঘটিত হওয়ার নজির রয়েছে, সেখানেই বাড়তি গুরুত্ব দিতে দেওয়া হয়েছে এই বাহিনীকে। দুর্গাপুজো কালীপুজো সহ বড় বড় উৎসবের সময়ে ভিড় সামলেও বিশেষ প্রশংসা পেয়েছে এই বাহিনী।

উইনার্সের এক সদস্য জানাচ্ছেন, ২০২২ সালের অগস্টে প্রথম মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় উইনার্স-কে। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে কালীঘাট থেকে নবান্ন পর্যন্ত রাখা হত এই বাহিনীকে। এ বার সেই রাতের কাজের বদলে দিনে মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে এবং রাজভবনে দু’টি আলাদা দলকে ভাগ করে কাজ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে চলছে ১৫ অগস্টের প্রস্তুতি। রেড রোডে এই বাহিনীর বিশেষ কসরত এ বার নতুন ভাবে পুলিশ তুলে ধরবে।

কিন্তু মহিলাদের নিরাপত্তার জন্য রাতপাহারার কী হবে? কলকাতা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, ‘শক্তি’ বাহিনী রয়েছে। যার সব সদস্যই মহিলা। এ ছাড়াও রয়েছে যে কোনও সশস্ত্র হামলার মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা বাহিনী ‘ওয়ারিয়র্স’।

আরও পড়ুন: ওয়েনাড়ে মৃত বেড়ে ৩৫৮! লাগাতার বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কাজ

 

 

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...