Tuesday, June 23, 2026

ওয়েনাড়ে মৃত বেড়ে ৩৫৮! লাগাতার বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কাজ

Date:

Share post:

মৃত্যুপুরী ওয়েনাড়ে (Wayanad )শুধুই ধ্বংসের চিহ্ন। নৌসেনার সঙ্গে মিলিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছে উপকূলরক্ষা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(NDRF)। এখনও নিখোঁজ ৩০০ এর বেশি। উদ্ধারকাজে নেমেছে সেনা (Army) এবং বায়ুসেনাও। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দাবি, ধ্বংসস্তূপে আর কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই। দেহ খুঁজতে এবার ড্রোন ব্যবহার করছে প্রশাসন। লাগাতার বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কাজ।

বৃষ্টি এবং ধসের কারণে ওয়ানড়ের (Wayanad) একাধিক সেতু এবং রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে। ফলে বিপদগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছতেই পারছেন না উদ্ধারকারীরা। ড্রোনের মাধ্যমে আটকে থাকা দেহ উদ্ধারে সচেষ্ট বিপর্যয় মোকাবিলা বাহিনী। চুরামালা ও মুন্ডাক্কাই গ্রামের মধ্যে বেইলি ব্রিজ বানিয়ে উদ্ধারের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। কেরালায় প্রাকৃতিক বিপর্যয়ের পর ফের একবার ৬ রাজ্যের ৬০ হাজার বর্গকিমি এলাকাকে পরিবেশগতভাবে বিপজ্জনক বলে ঘোষণা করতে চলেছে কেন্দ্র।


Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...