Sunday, June 14, 2026

দেবভূমিতে মৃত বেড়ে ৫০, উদ্ধার কাজের মাঝেই রুদ্রপ্রয়াগে অতিবৃষ্টির সতর্কতা!

Date:

Share post:

প্রকৃতির তাণ্ডবে রেহাই পেলো না দেবভূমি। মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে উত্তরাখণ্ড- হিমাচল প্রদেশে (Uttarakhand Himachal Pradesh disaster)ফিরেছে এগারো বছর আগের ভয়ংকর স্মৃতি। শনিবার পর্যন্ত স্থগিত কেদারনাথ যাত্রা। এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার হিমাচল প্রদেশের লাহুল-স্পিতির কম্পনের পর শনিতে ফের বৃষ্টির সতর্কতা কেদারনাথ- রুদ্রপ্রয়াগে। দেবভূমিতে মৃত বেড়ে ৫০!

প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরাখান্ড এবং হিমাচলে এখনও তিনশোর বেশি পর্যটক আটকে রয়েছেন। প্রায় ৫ হাজার পুণ‌্যার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সাতশোরও বেশি পুণ্যার্থীকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। শুক্রবার থেকে উত্তরাখণ্ডের তেহরি এবং রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আরও ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে জোর কদমে চলছে উদ্ধার কাজ।


Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...