Sunday, June 14, 2026

বাংলায় জন্য আশঙ্কা, অতিবৃষ্টি নিয়ে সতর্কতা জারি হাওয়া অফিসের!

Date:

Share post:

বৃষ্টি বাড়ছে বাংলায়, জল ছাড়ছে ডিভিসি (DVC)। গ্রাম থেকে শহর সর্বত্র জল থৈথৈ অবস্থা। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে আরও বৃষ্টি বাড়ার বিপদ সংকেত দিলো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বৃষ্টির ঘাটতি কাটিয়ে গত কয়েক দিনে কৃষকদের মুখে হাসি ফুটেছে বেড়েছে, বেড়েছে ইলিশের যোগান। কিন্তু দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টি হচ্ছে তার জেরে বিপর্যস্ত জনজীবন। গ্রামের পর গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ অন্ডাল বিমানবন্দর, জলমগ্ন আন্ডারপাস, পূর্ব বর্ধমান মেদিনীপুর মালদহ বীরভূম আসানসোল হুগলি সর্বত্র জলমগ্ন রাস্তা থেকে বাজার-দোকান। বাড়ছে দুর্ভোগ। বাঁকুড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম (weather control room)। পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি নবান্নের (Nabanna )।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আজ তা পরিণত হবে নিম্নচাপে। যার ফলে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। এর পাশাপাশি খবর জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। জানা গিয়েছে, ২৪ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। পরিস্থিতির গুরুত্ব বুঝে গালুডি ও মশানজোড় জলাধার থেকেও জল ছাড়া হতে পারে। বন্যা পরিস্থিতির আশঙ্কার মাঝেই এই মুহূর্তে ব্যারেজ থেকে জল ছাড়ার প্রতিমুহূর্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন।


Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...