Wednesday, June 24, 2026

পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে ফের দিলীপকেই চাইছে আরএসএস!

Date:

Share post:

রাজ্য বিজেপির সংগঠনে ব্যাপক রদবদল সময়ের অপেক্ষা। বিশেষ করে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ায়, বিজেপির “এক ব্যক্তি এক পদ” নীতিতে তাঁর আসনে অন্য অন্য কেউ যে বসবেন, তা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে বেশ কয়েকটি নাম উঁকিঝুঁকি মারছে। তার মধ্যে অন্যতম প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জাতীয় হোক কিংবা রাজ্য, বিজেপি সভাপতি নির্ণয়ে চিরকালই সংঘ পরিবারের বিশেষ ভূমিকা থাকে।

দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ফের বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে চাইছে আরএসএস। সূত্রের খবর, রাজ্য সভাপতি হিসেবে দিলীপের নামই দিল্লির নেতাদের কাছে প্রথম পছন্দ হিসাবে সুপারিশ করেছে সংঘ। এই মুহূর্তে দিলীপ ঘোষ কোনও সাংগাঠনিক পদে নেই। তিনি কোনও জনপ্রতিনিধিও নয়। আর এই নতুন সমীকরণের ইঙ্গিতই কিন্তু দিচ্ছে বেশ কিছু ঘটনা।

এই যেমন হঠাৎ করেই দিলীপ বন্দনায় মেতে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত কয়েক বছরে যিনি দিলীপ ঘোষকে ক্রমাগত কোণঠাসা করেছেন, সেই শুভেন্দু অধিকারী বিধানসভায় সম্প্রতি দিলীপের জন্মদিনে মিষ্টি মুখ করাচ্ছেন। আবার গত, বৃহস্পতিবার জন্মদিনে সল্টলেকে বিজেপি দপ্তরে দিলীপকে মিষ্টিমুখ করিয়েছেন রাজ‌্য বিজেপি নেতারা। ফলে এই ছবি জন্ম দিয়েছে রাজ‌্য বিজেপিতে নতুন সমীকরণের।

গেরুয়া শিবিরের খবর, বড় কোনও অঘটন না ঘটলে পরবর্তী সভাপতির তালিকায় পয়লা নম্বরে রয়েছেন দিলীপ ঘোষ। এরপর শোনা যাচ্ছে রাজ‌্যসভার সাংসদ তথা দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যর নামও। নাম উঠে আসছে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারেরও।

আরও পড়ুন: জবরদখল হটাতে গিয়ে কারামন্ত্রীর হুমকির মুখে মহিলা আধিকারিক, তীব্র নিন্দা-ভর্ৎসনা কুণালের

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...