Saturday, April 4, 2026

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলার বরাদ্দ শুধু ৪ লেন হাইস্পিড করিডোর

Date:

Share post:

দিনের পর দিন বাংলাকে বঞ্চনা করা কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার বৈঠকেও বড় কোন প্রাপ্তি নেই রাজ্যের। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ শুধুমাত্র খড়গপুর থেকে মুর্শিদাবাদ ২৩১ কিলোমিটার ৪ লেন হাইস্পিড করিডর (4-Lane Kharagpur – Moregram National High-Speed Corridor)। ১০ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয়ে এই করিডর তৈরি করছে NHAI, যা পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের যোগাযোগ ও আর্থিক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে বলে মন্ত্রিসভার বৈঠকে দাবি করা হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খড়্গপুর থেকে মোরগ্রাম চার লেনের জাতীয় সড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। NHAI-এর তরফে প্রকাশিত ইউটিউবে ভিডিয়োতে এই অর্থনৈতিক করিডর বাংলার ৬ জেলার ওপর দিয়ে যাবে। ২০২৮ সালের মধ্যে কাজ সম্পন্ন হবে। মন্ত্রিসভার বৈঠকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর এক্স হ্যান্ডলে দেশে মোট আটটি উচ্চগতির করিডর তৈরির সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বলা হয়েছে, মোট ৯৩৬ কিলোমিটার এই সড়কপথের জন্য বরাদ্দ ৫০ হাজার ৬৫৫ কোটি টাকা।

এক নজরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত ৮ প্রকল্প:-

১. অযোধ্যার চারপাশে রিংরোড। খরচ হবে ৩ হাজার ৯৩৫ কোটি

২. ⁠৫ হাজার ৭২৯ কোটি টাকায় গুয়াহাটি শহরের চারপাশে রিংরোড

৩. নাসিকের ফাটা থেকে পুণের খের পর্যন্ত হাইস্পিড রাস্তা, বিনিয়োগ- ৭ হাজার ৮২৭ কোটি

৪. ⁠রায়পুর- রাঁচি এক্সপ্রেসওয়ের একটি অংশ জুড়ে করিডোর তৈরিতে বিনিয়োগ ৪ হাজার ৪৭৩ কোটি

৫. ১০ হাজার ৫৩৪ কোটি টাকা খরচ করে গুজরাটে ৬ লেন রাস্তা

৬. ⁠আগ্রা- গোয়ালিয়র হাইস্পিড ৬ লেন করিডোর করতে বিনিয়োগ ৪ হাজার ৬১৩ কোটি

৭. ৩ হাজার ২৯৮ কোটি টাকা বিনিয়োগ করে কানপুর শহরের চারপাশে রিং রোড।

৮. খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ২৩১ কিলোমিটার ৪ লেন হাইস্পিড করিডর, বিনিয়োগ ১০ হাজার ২৪৭ কোটি টাকা


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...