Friday, April 3, 2026

মুম্বই বিদায় সাংসদ- অভিনেত্রী কঙ্গনার! বাংলো বিক্রি নিয়ে বাড়ছে জল্পনা

Date:

Share post:

রাজনীতির ময়দানে নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat)। ‘মাণ্ডি ক্যুইন’রাজনীতির রাজধর্ম পালনে বলিউড বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই পথেই আরও একধাপ এগোলেন বিজেপি সাংসদ। বলিউড সূত্রে খবর, কঙ্গনা তাঁর মুম্বইয়ের বান্দ্রা পালি হিলসের বাংলোটি এবার বিক্রি করতে চলেছেন! তাহলে কি মায়ানগরী ছাড়তে চলেছেন অভিনেত্রী? শোনা যাচ্ছে কঙ্গনা যে বাড়ি বিক্রি করছেন তা অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিএমসির রোষানলে পড়েন অভিনেত্রী। পরে যদিও মুম্বই প্রশাসনের থেকে ২ কোটি টাকা দাবি করে মামলা করেছিলেন তিনি, তবে ২০২৩ সালে সেই দাবিদাওয়া তুলে নেন অভিনেত্রী। এখানেই ‘মনিকর্ণিকা’র যাবতীয় কাজ হয়েছিল। বান্দ্রার সেই বিলাসবহুল বাংলোই নাকি এবার ৪০ কোটি টাকায় বিক্রি করে দিতে চলেছেন সাংসদ-অভিনেত্রী।

কঙ্গনা এখন বেসিরভাগ সময়ে দিল্লি ও হিমাচল প্রদেশে থাকেন। নায়িকা ঘনিষ্ঠরা বলছেন এখন মুম্বইয়ের কাজে সেভাবে নিজেকে ব্যস্ত রাখতে চান নয়া তিনি। রাজনীতিতেই মনোনিবেশ করতে আগ্রহী হওয়ায় ৩০৪২ স্কোয়ার ফুটের দ্বিতল বাংলো বিক্রির সিদ্ধান্ত। ‘কোড এস্টেট’ নামের এক ইউটিউব চ্যানেলের ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) থেকেই অভিনেত্রীর বান্দ্রার বাংলো বিক্রি হওয়ার খবর ছড়িয়েছে। ফুটেজে যে ছবি দেখা গেছে তা কঙ্গনার বাড়ির বলেই দাবি করেছেন নেটিজেনদের একাংশ।তাহলে কি পাকাপাকি ভাবে মুম্বইকে ‘আলবিদা’ বলতে চলেছেন কঙ্গনা? যদিও সাংসদ অভিনেত্রী এই নিয়ে কোনও মন্তব্য করেননি।


Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...