Saturday, April 4, 2026

ক্রেতা সেজে চুরি কোন্নগরের সোনার দোকানে! সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ

Date:

Share post:

ক্রেতা সেজে রীতিমতো রেইকি করে কোন্নগরের স্কাইপার রোড সংলগ্ন চড়কতলায় একটি সোনার দোকানে চুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ ক্রেতা হিসাবে দোকানে ঢোকে এক ব্যক্তি। সোনার হার কেনার নাম করে গহনা দেখতে চায়।এরপর দোকানদারকে ধোঁকা দিয়ে গহনার বাক্স নিয়ে বাইরে থাকা তার সঙ্গীকে নিয়ে চম্পট দেয়। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একজন মাঝ বয়সী ব্যাক্তি ক্রেতা সেজে দোকানে আসেন। বাইরে সেই সময় বাইক নিয়ে অপেক্ষা করছিল আরও একজন। সোনার হার কেনার নাম করে গহনা দেখতে থাকেন ওই ব্যাক্তি। বাক্স খুলে চেন দেখাতে থাকেন দোকানদার। চোখের নিমিষেই সেই গহনার বাক্স নিয়ে দৌড়ে ওই ব্যক্তি চলে যায় দোকানের বাইরে। আগে থেকেই বাইক স্টার্ট দিয়ে দাঁড়িয়ে ছিল একজন। বাইকে চেপে গহনার বাক্স নিয়ে চম্পট দেয় দুজন।

এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেও ওই দুইজন ওই সোনার দোকানে এসেছিলেন। তারা যে ক্রেতা সেই বিশ্বাসযোগ্যতা তৈরী করার পর এই কাণ্ড ঘটান। এইভাবে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন। ঠিক একইভাবে বেশ কিছুদিন আগে চন্ডীতলার একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে চুরির ঘটনা ঘটে।পরে পুলিশ দুজনকে গ্রেফতার করে সিসিটিভি ফুটেজ দেখে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...