Friday, April 3, 2026

কোরবা এক্সপ্রেসে বিধ্বংসী অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল বিশাখাপত্তনম স্টেশন, আতঙ্কিত যাত্রীরা 

Date:

Share post:

ফের ট্রেন দুর্ঘটনা! রবিবার অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh )বিশাখাপত্তনম (Visakhapatnam) স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসে (Korba Express) আচমকাই আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। দাউ দাউ করে জ্বলছে এক্সপ্রেসের চারটি কামরা। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গেই এক্সপ্রেসের কামরা খালি করে দেওয়ার কাজ শুরু করেন রেলকর্মীরা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
রবিবার সকালে কোরবা এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশনে এসে দাঁড়িয়েছিল। আচমকাই এক্সপ্রেসে আগুন লেগে যায়। সূত্রের খবর, এদিন ট্রেন স্টেশনে থামার পর যাত্রীরা একে একে নামছিলেন। সে সময়ই আচমকা একটি এসি কোচে আগুন ধরে যায়। আগুন পাশের কামরাগুলিতে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। মুহুর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের এ১ কামরায় প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। তাঁরাই খবর দেন রেল কর্তৃপক্ষকে। সেই আগুন বি৬ এবং বি৭ কামরায় ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা। দ্রুত ট্রেনের সব কামরা খালি করে দেওয়া হয়। তারপর ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
বিশাখাপত্তনম থেকেই ট্রেনটি তিরুপতি যাওয়ার কথা ছিল। তবে ইতিমধ্যে ট্রেনটি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অন্য একটি ট্রেনে চাপিয়ে তিরুপতি নিয়ে যাওয়া হবে বলে খবর। তবে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস রেলের। উল্লেখ্য, গত কয়েক দিনে লাগাতার ট্রেন দুর্ঘটনার ঘটনা প্রকাশ্যে এসেছে। পরপর দুর্ঘটনার কারণে যাত্রীসুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রেল। ইতিমধ্যে রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধীরা। তবে লাগাতার মোদি সরকার ‘কবচ’-র বুলি আওড়ালেও বাজেটে রেলের যাত্রী সুরক্ষা নিয়ে কিছুই ঘোষণা করেনি মোদি সরকার। যার জেরে প্রতিদিনই ট্রেন দুর্ঘটনা ঘটছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...