Tuesday, June 23, 2026

বাংলাদেশ যাত্রায় ‘না’! ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ বিদেশমন্ত্রকের

Date:

Share post:

লাগাতার অশান্তিতে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)! পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে অশান্তি থামার লক্ষণ তো দূর দূরদূরান্ত অবধি চোখে পড়েছে না। শনিবার থেকে ফের বেড়েছে আন্দোলনকারীদের ঝাঁঝ। যার জেরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অশান্তি। শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসান চেয়ে ফের বিক্ষোভ শুরু আন্দোলনকারীদের। রবিবার একদিনেই সেদেশে অন্তত ৯৭ জনের মৃত্যু হয়েছে। সোমবারও সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে বলে খবর। ইতিমধ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশমন্ত্রক (Foreign Ministry)। এদিকে আন্দোলন তীব্রতর হওয়ার পর আজই হেলিকপ্টারে (Helicopter) চড়ে নিজের বোনকে নিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও হাসিনার এমন পদক্ষেপে আন্দোলনকারীরা যে অশান্ত হয়ে উঠবে তা দিনের আলোর মতো পরিষ্কার।

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, ভারতীয়রা যেন এই সময়ে বাংলাদেশে একেবারেই না যান। এছাড়াও সেদেশে থাকা ভারতীয়দের সদা সতর্ক থাকার নির্দেশও দিয়েছে বিদেশমন্ত্রক। রবিবার রাতে এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রকের তরফে বিশেষ নির্দেশিকা পোস্ট করা হয়। সেখানে পরিষ্কার লেখা হয়, বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে, ভারতীয়রা যেন কোনওভাবেই বাংলাদেশে না যান। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয়দের।

এছাড়া আপাতত যেসমস্ত ভারতীয়রা বাংলাদেশে রয়েছেন, তাঁদের সবসময় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে যে কোনও প্রয়োজনে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য তিনটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...