Wednesday, June 24, 2026

ভূমিধসের প্রথম “অ্যালার্ট” দেওয়া মহিলারও মৃত্যু

Date:

Share post:

মেপ্পাড়ির ওয়েনাড় ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ফোন বেজে উঠল। গত, মঙ্গলবার। রাত তখন দেড়টা।ফোনের অপর প্রান্তে এই প্রতিষ্ঠানেরই আধিকারিক নীতু জোজো। আতঙ্কিত স্বরে কোনওরকমে শুধু বললেন, “খুবই বিপদে রয়েছি। চুরালমালায় ভূমিধস হয়েছে। বাড়িতে জল ঢুকছে। আমাদের উদ্ধার করুন।” এটাই ফোনটাই ছিল ভূমিধসের (Landslide) প্রথম অ্যালার্ট।

ফোন পাওয়ার পর এক মুহূর্ত দেরি না করে সংস্থার
কর্মীরা খবর দেন দমকল ও পুলিশকে। জরুরিকালীন অবস্থায় উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তাঁরা পৌঁছনোর আগেই চুরালমালায় দ্বিতীয় ভূমিধস নেমেছে। ওদিকে নীতুর বাড়িতে আরও কিছু লোক জড়ো হয়েছেন। পাঁচ বছরের সন্তান ও বাবা-মাকে সঙ্গে নিয়ে তাঁর স্বামী বেরিয়েছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু নীতু কোথায়? অবশেষে তাঁর দেহ উদ্ধার হয়। শেষকৃত্য সম্পন্ন হয়।

বিপর্যয়ের পর কেটে গিয়েছে ৭দিন। গতকাল, রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে ৩৬১ জনের। বিপর্যয়ের জন্য দায়ী করা হচ্ছে চেলিয়ার নদীকে। ওয়েনাড়, মলপ্পুরম, কোঝিকোড় জেলায় ১৬৯ কিলোমিটার বিস্তৃত এই নদী ছিল এলাকার লাইফ-লাইন। এখন এই নদীই দুঃখের জলপথে পরিণত হয়েছে। দুর্যোগে হারিয়ে যাওয়া একের পর এক দেহ উদ্ধার হচ্ছে এই নদী থেকেই।

আরও পড়ুন: দিল্লির কোচিং সেন্টারে তিন পড়ুয়ার ম.র্মান্তিক মৃ.ত্যুতে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...