Wednesday, June 24, 2026

মেঘভাঙা বৃষ্টিতে লণ্ডভণ্ড হিমাচল! ভূমিধস-হড়পা বানে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ (Himachal Pradesh)। তিন জেলায় মেঘভাঙা বৃষ্টির (Rain) জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। তবে তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষেরই নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এদিকে কুলুতে ভারী বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে বিপাশা নদীর। কোথাও কুলু-মানালি জাতীয় সড়কের উপর দিয়েই বইছে নদীর জল। তবে নিখোঁজদের খোঁজে পুরোদমে উদ্ধারকাজ চলছে বলে খবর।


সূত্রের খবর, কুল্লুর নির্মন্দ, সাইঞ্জ, মালানা, মান্ডির পাধার ও সিমলার রামপুর মহকুমায় এখনও পর্যন্ত নিখোঁজ ৪০। দুর্গতদের উদ্ধার করে নিরাপদ জায়গায় পাঠানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বড় যন্ত্রপাতি, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, ড্রোন ও অন্যান্য সরঞ্জামের সাহায্যে চলছে উদ্ধারকাজ। তবে মেঘভাঙা বৃষ্টি, বন্যা ও ধসের জেরে হিমাচলপ্রদেশের ৮৭টি রাস্তা আপাতত বন্ধ। বৃহস্পতিবার, ৮ অগাস্ট পর্যন্ত হিমাচলপ্রদেশের একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি হয়েছে হলুদ সতর্কতাও।

সোমবার রাজ্য মোকাবিলা বাহিনী, হিমাচল পুলিশ, আইটিবিপি ও সিআইএসএফ যৌথভাবে উদ্ধারকাজে নেমেছে। মৃতদেহের খোঁজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে এসে চলছে তল্লাশি। ধসে বিচ্ছিন্ন এলাকায় অস্থায়ী সেতুও নির্মাণ করেছে সেনা। তবে ভারী বৃষ্টি চলতে থাকলে শেষমেশ কতজনকে উদ্ধার সম্ভব হবে তা নিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না উদ্ধারকারীদের।


Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...