Saturday, April 4, 2026

ফের অশান্ত জম্মু ও কাশ্মীর! নিয়ন্ত্রণ রেখায় রাতভর চলল গুলি, অনুপ্রবেশ আটকাতে আঁটোসাঁটো নিরাপত্তা 

Date:

Share post:

একের পর এক জঙ্গি হানায় রীতিমতো অশান্ত উপত্যকা। সময় যত গড়াচ্ছে স্বাধীনতা দিবসের (Independence Day) আগে ততই বাড়বাড়ন্ত বাড়ছে অনুপ্রবেশকারীদের‌। সূত্রের খবর, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LOC) দিয়ে পাকিস্তান (Pakistan) থেকে ভারতে (India) প্রবেশের চেষ্টা করছিল দু’টি দল। বিষয়টি নজরে আসতেই গুলি চালায় ভারতীয় সেনা (Indian Army)। ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভোর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)।
ভারতীয় সেনা সূত্রে খবর, রবিবার রাত দেড়টা নাগাদ জম্মু ও কাশ্মীরের আখনুরে চার অনুপ্রবেশকারীর গতিবিধি দেখে সন্দেহ হয় সেনাবাহিনীর। তারপরই ওই এলাকায় চিরুনী তল্লাশি শুরু করেন তাঁরা। রীতিমতো ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে বলেও খবর। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশবাহিনী। তবে শুধু আখনুর নয়, রাজৌরি জেলার সুন্দরবানি এলাকাতেও কয়েক জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে এসেছে নিরাপত্তা বাহিনীর।
ইতিমধ্যে উপত্যকায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতেই বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে যেভাবে অনুপ্রবেশকারীদের দাপাদাপি বাড়ছে তা সামলানোই এখন বড় চ্যালেঞ্জ সেনাবাহিনীর কাছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...