Sunday, June 14, 2026

বৃষ্টির হাত থেকে রেহাই নেই! সোমেই সপ্তাহভর দূর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain)। সোমবার এমনই সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী ৬ থেকে ৮ অগাস্ট বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে কলকাতায় (Kolkata)।

তবে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে বলেই খবর। মূলত, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন। বিশেষ করে সোমবার থেকে উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও বাড়ছে। গত সপ্তাহ থেকে টানা বৃষ্টির কারণে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, রবিবার রাত পর্যন্ত ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। সেই কারণে বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।


Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...