Saturday, April 4, 2026

শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসের ছাদ ফুটো! বৃষ্টিতে কাকভেজা অবস্থা যাত্রীরাদের

Date:

Share post:

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আমলে গত কয়েক বছরে ভারতীয় রেলের বেহাল দশা। একের পর এক রেল প্রাণঘাতী দুর্ঘটনা যেন ডেইলি রুটিনে পরিণত হয়েছে। লোকাল হোক কিংবা মেইল, ঘণ্টার পর ঘণ্টা বিলম্ব। নিম্ন মানের খাবার। বিকল এসি। যাত্রী নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য কার্যত শিকেয় উঠেছে ভারতীয় রেলে। গত কয়েকবছরে পরিষেবার মান ক্রমেই নামছে। অভাব রক্ষণাবেক্ষণও। মোদি জমানায় পৃথক রেল বাজেটও আর হয় না। এবার দেশের অন্যতম এলিট ট্রেন ‘রাজধানী’তেই (Rajdhani Express) সফরত যাত্রীদের বৃষ্টি জলে স্নান করার বিরল অভিজ্ঞতা হল!

শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express) এমন ঘটনার সাক্ষী। এ প্রসঙ্গে ভুক্তভোগী এক যাত্রী জানাচ্ছেন, , রাতে তিনি ঘুমোচ্ছিলাম। হঠাৎ ঝর্নার মতো জল পড়তে আরম্ভ করল। কিছু বোঝার আগেই কাকভেজা হয়ে গেলেন। মহিলা যাত্রীদের দশা আরও অস্বস্তিকর। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শাওয়ারের মতো জলে জে স্নান করলেন। ভারতীয় রেলের এমন চূড়ান্ত অব্যবস্থা ও ব্যর্থতা জন্য ক্ষুব্ধ যাত্রীরা।

রাজধানীতে রাতে খাবারের মান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। পরিমাণ নিয়েও বহু যাত্রীর মুখে অনুযোগ শোনা গিয়েছে। কিন্তু রাজধানী এক্সপ্রেসের ছাদ ফুটো থাকবে, এমনটা স্বপ্নেও ভাবেননি কেউ। বাইরে বৃষ্টির ধারা ছাদ বেয়ে নাগাড়ে পড়ছিল। এভাবেই রেলের সৌজন্যে জলে ভিজে অবস্থাতেই ওই জার্নি শেষ করতে হয়েছে। রেলের বিভিন্ন বিভাগে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি।

আরও পড়ুন: “মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইব, আধিকারিকের কাছে নয়”, ইস্তফা দেওয়ার আগে প্রতিক্রিয়া অখিলের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...