Wednesday, June 24, 2026

আইন মেনেই পুরনিগমে নিয়োগ! সুপ্রিম রায়ে স্বস্তিতে লেফট্যানেন্ট গভর্নর, চিন্তা বাড়ল AAP-র

Date:

Share post:

মন্ত্রিসভার পরামর্শ না নিয়েই দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনে (Delhi Municipal corporation) ১০ জনকে নিয়োগ করেছিলেন। এরপরই দিল্লির লেফট্যানেন্ট গভর্নর (Leftenant Governor) ভি কে সাক্সেনার (VK Saxena) বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লির আম আদমি পার্টির (AAP) সরকার। সোমবার সেই মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। এদিন শীর্ষ আদালত সাফ জানিয়েছে, সরকারের কোনও পরামর্শ না নিয়েই পুরনিগমের সদস্য মনোনীত করতে পারবেন দিল্লির লেফট্যানেন্ট গভর্নর।

সুপ্রিম কোর্টের মতে, দিল্লি পুরনিগমের আইন অনুযায়ী তিনি সরকারের পরামর্শ না নিয়েই যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন‌। এতে সরকারকে অবগত করা বা অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। আর সেকারণেই পিছপা বা বিচলিত না হয়েই আইন অনুযায়ীই লেফট্যানেন্ট গভর্নরের কাজ করা উচিত বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি নরসিংহ ও বিচারপতি জেবি পর্দিওয়ালার বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। দিল্লি সরকারের দাবি, লেফটেন্যান্ট গভর্নর তাদের পরামর্শ ছাড়াই ইচ্ছেমতো নিয়োগ করেছে। যা চলতে পারে না।

শীর্ষ আদালত এদিন ১৯৯৩ সালের দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের উল্লেখ করে বলেন, রাজ্যপালকে দিল্লি সরকারের সাহায্য এবং পরামর্শ নিয়ে কাজ করার প্রয়োজন নেই। পুরনিগমের জন্য ১০জনকে মনোনীত করতে পারেন তিনি। গত বছর, দিল্লির আপ সরকার সুপ্রিম কোর্টে অভিযোগ করে, নির্বাচিত সরকারই দিল্লির পুরসভায় নিয়োগ করত আগে। এখনও এই অধিকার শুধুমাত্র দিল্লি সরকারেরই আছে। কিন্তু রাজ্যপাল কীভাবে সরকারের পরামর্শ না নিয়ে নিয়োগ করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। ২০২৩ সালের মে মাসে এই মামলার শুনানি শেষ হয়। ১৪ মাসেরও বেশি সময় ধরে সিদ্ধান্ত সংরক্ষণ করার পরে, সোমবার এমনই রায় শীর্ষ আদালতের।


Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...