Tuesday, June 23, 2026

২৮ শে সমাবেশের আগে উত্তরে তৃণমূল ছাত্র পরিষদের প্রথম রাজনৈতিক কর্মশালা

Date:

Share post:

২৮ শে ধর্মতলায় ছাত্র সমাবেশের আগে চলতি মাসের ৩ এবং ৪ তারিখ পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) পক্ষ থেকে উত্তরবঙ্গের ৮টি জেলাকে নিয়ে আয়োজিত হলো প্রথম রাজনৈতিক কর্মশালা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং (পাহাড়), দার্জিলিং (সমতল), উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, জঙ্গিপুর, বহরমপুর-মুর্শিদাবাদ, নদীয়া উত্তর, এই ৮ টি সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র প্রতিনিধিদের নিয়ে মালদা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এই কর্মশালা। একইসঙ্গে ২৮ আগস্টের প্রস্তুতিসভাও অনুষ্ঠিত হয়।

দুদিনব্যাপী এই কর্মশালার উপস্থিত ছিলেন, শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বৈশ্বানর চট্টোপাধ্যায়, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান জয়া দত্ত, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচাৰ্য, রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ ও মুখপাত্র দেবাংশু ভট্টাচাৰ্য সহ আরও অনেকে।

ছাত্র আন্দোলন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং বর্তমান যুগে তার প্রাসঙ্গিকতা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা সহ প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় এই দুদিনব্যাপী কর্মশালা। অন্যদিকে, এবার ছাত্র সমাবেশে রেকর্ড জমায়েতের লক্ষ্যে নেওয়া হয়েছে। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে উত্তরের জেলাগুলি থেকে প্রচুর ছাত্রছাত্রী যোগ দেবেন বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রাত ৯টায় বসল কলকাতা হাইকোর্ট, পানামাগামী জাহাজ আটকে দেওয়া হল বন্দরে! কিন্তু কেন?

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...