Friday, June 26, 2026

ভারতের ৭০০ ট্রাক চালক আটকে অগ্নিগর্ভ বাংলাদেশে, এপারে উদ্বিগ্ন পরিবার

Date:

Share post:

উত্তাল পরিস্থিতি প্রতিবেশী দেশ বাংলাদেশে। আইন শৃঙ্খলা ঠেকেছে তলানিতে। একদিকে ‘স্বাধীনতা’ পেয়ে উদ্বেল অসংখ্য বাংলাদেশী। ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এহেন পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলিকে হিংসার পথ থেকে সরে আসার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন চুপ্পুর। সেই সঙ্গে প্রাণহানি ও সম্পত্তি রক্ষায় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিলেন তিনি।

দেশের এই উত্তাল পরিস্থিতিতে বাংলাদেশে রপ্তানিপণ্য খালাস করতে গিয়ে পানামা বন্দরে আটকে পড়েছেন প্রায় ৭০০ জন ভারতীয় লরিচালক ও খালাসি। পানামা বন্দর থেকে বের হতে পারছে না মালদহ থেকে ওপারে যাওয়া প্রায় ৩৫০ ভারতীয় লরিও। ওপারে আটকে পড়া ভারতীয় পরিবহণ শ্রমিকরা মালদহ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। কীভাবে ওই লরিচালক ও খালাসিদের মহদিপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে চিন্তিত এপারের রপ্তানিকারকরা। তাঁরা বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু করেছেন। বিএসএফের সাহায্য প্রার্থনা করেছেন তারা।

এদিন মালদহের মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, “প্রায় সাড়ে তিনশো লরি ওপারে পণ্য খালাস করতে গিয়ে আটকে পড়েছে। প্রত্যেক লরিতে একজন করে খালাসি এবং চালক রয়েছেন। প্রায় ৭০০ জন চালক-খালাসির নিরাপত্তা নিয়ে চিন্তা হচ্ছে। ওঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য আমরা বিএসএফের কাছে আর্জি জানিয়েছি।”

আরও পড়ুন- হাসিনার দুঃশাসনের সমাপ্তি হল! পোস্ট করেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত তসলিমা

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...