Saturday, April 4, 2026

ফাইনালে নামতে মরিয়া নীরজ, দিতে চান নিজের সেরা পারফরম্যান্স

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে সোনার দৌড় শুরু টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়ার। এদিন প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভেলিনের যোগ্যতা অর্জন পর্ব সহজেই পার করেন তিনি। এদিন গ্রুপ ‘বি’-তে প্রথম থ্রোয়েই ৮৯.৩৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন নীরজ । তবে এখনই উচ্ছ্বাসে ভাসতে নারাজ টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী। নীরজের চোখ ৮ আগস্ট ফাইনালে।

এদিন ফাইনালে যাওয়ার পর নীরজ বলেন, “ ভাল ছুড়েছি। তবে এটা স্রেফ যোগ্যতা অর্জন পর্ব। আসল খেলা হবে ফাইনালে। দারুণ লড়াই হতে চলেছে। যোগ্যতা অর্জন পর্বেই টোকিও সোনা জয়ের দূরত্ব অতিক্রম করে ফেলেছি। আজ একটু হালকা ছিলাম। তবে ফাইনালে ভালই চাপ থাকবে। টোকিও দিনের আলোয় ছুড়েছিলাম। এখানে পরিবেশ অনেক ঠান্ডা এবং আরামদায়ক। বাতাসে আর্দ্রতাও কম। টোকিও বেশ গরম এবং আর্দ্রতা ছিল। সবচেয়ে বড় ব্যাপার, এখানে ঠাসা দর্শক। টোকিওতে সেটা ছিল না।”

এখানেই না থেমে নীরজ আরও বলেন, “ গতবারের চ্যাম্পিয়ন হিসাবে নামা আমার কাছে অনুপ্রেরণা। আমাকে তৈরি থাকতে হবে। যে কাজ করতে নামছি, সেটার উপর পুরোপুরি মনোযোগ দিতে চাই।”

আরও পড়ুন- অলিম্পিক্সের সেমিফাইনালে বিনেশ, কুর্নিশ নীরজের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...